চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিনিসিয়াস বর্ণবাদী আচরণের মুখে পড়ায় অভিযোগ জানাবে লা লিগা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১১ পূর্বাহ্ন ২০, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র অ্যাটলেটিকোকে মাদ্রিদের সমর্থকদের কাছ থেকে বর্ণবাদী আচরণের শিকার হওয়ায় অভিযোগ দায়ের করবে লা লিগা কর্তৃপক্ষ। 

মাদ্রিদ ডার্বির আগে স্টেডিয়ামের ভেতরে এবং বাইরের ঘটনা সম্পর্কে সহিংসতা বিরোধী কমিশন এবং স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) প্রতিযোগিতা কমিটির কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে।

গণমাধ্যমকে লা লিগার এক মুখপাত্র বিষয়টি জানিয়ে বলেন, ‘লা লিগায় ঘৃণা ছড়ানো বক্তব্যের কোনো স্থান নেই। আমরা সবসময় ক্লাব এবং কর্তৃপক্ষের সঙ্গে এ ধরনের যেকোনো ঘটনাকে চিহ্নিত করতে এবং বিচারের আওতায় আনার জন্য কাজ করি।’

‘আমরা স্টেডিয়ামের ভেতরে এবং বাইরে ঘটে যাওয়া সব ঘটনার নিন্দা জানাই। আমাদের ফুটবল বন্ধুত্বপূর্ণ এবং উপভোগ্য রাখতে ক্লাবগুলোর সঙ্গে কাজ করি।’

গত রোববার ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়ামে বাইরে থেকে শত শত অ্যাটলেটিকোর সমর্থক ভিনিসিয়াসকে নিয়ে বর্ণবাদী স্লোগান দেয়। তারা চিৎকার করে বলতে থাকে, ‘তুমি একটি বানর ভিনিসিয়াস, তুমি একটি বানর।’

২০২১ সালের অক্টোবরে বার্সেলোনা এবং এ বছরের মার্চে মায়োর্কার বিপক্ষে ম্যাচে ভিনিসিয়াসকে লক্ষ্য করে বর্ণবাদী শ্লোগান দেয়ার বিষয়টি জানিয়েছে লা লিগা।

Reneta

এরপর চলতি সেপ্টেম্বর মাসেই মায়োর্কার বিপক্ষে রিয়ালের ৪-১ ব্যবধানে জয়ের ম্যাচে গোল করার পর ভিনিসিয়াসের নেচে উদযাপনের সমালোচনা করেন স্প্যানিশ ফুটবল এজেন্টদের সভাপতি পেদ্রো ব্রাভো। একটি স্প্যানিশ সকার শোতে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত হয়ে তিনি দাবি করেন, ভিনিসিয়াস তার উদযাপনের সঙ্গে প্রতিপক্ষকে সম্মান করছেন না। একইসঙ্গে তার আচরণকে বানরের সাথে তুলনা করেন।

তবে বর্ণবাদী আচরণের মুখে পড়েও রিয়াল মাদ্রিদের ফুটবলার ভিনিসিয়াস গোলের পর নাচ উদযাপন বন্ধ করেননি। ম্যাচের ১৮ মিনিটে স্বদেশী রদ্রিগো গোল করে যখন রিয়ালকে প্রথম লিড পাইয়ে দেন, তখন তার সঙ্গে ঠিকই নেচে দেখান ২২ বর্ষী খেলোয়াড়। বর্ণবাদী ব্যক্তিদের জন্য এটি ছিল ভিনিসিয়াসের অদৃশ্য চপেটাঘাত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা ভিডিও পোস্টে নাচ বন্ধ না করার ঘোষণা আগেই দিয়েছিলেন ভিনিসিয়াস। তিনি বলেছিলেন, ‘উদযাপনের চেয়ে আমার জেতার আকাঙ্ক্ষা, আমার হাসি এবং আমার চোখে ঝলকানি অনেক বড়।

‘এক সপ্তাহ আগে তারা আমার নাচকে অপরাধ হিসেবে গণ্য করেছিল। যে নাচগুলো আমার নিজস্ব নয়। রোনালদিনহো, নেইমার, লুকাস পাকুয়েতা, গ্রিজম্যান, জোয়াও ফেলিক্স, ম্যাথিউস কুনহাও নেচেছে। নাচগুলো ব্রাজিলিয়ান ফাঙ্ক, সাম্বা শিল্পী, রেগেটন গায়ক এবং কালো আমেরিকানদের অন্তর্গত। বিশ্বে এসব নাচ উদযাপন সাংস্কৃতিক বৈচিত্র্যের অংশ। এগুলোকে গ্রহণ করুন, সম্মান করুন। আমি নাচ থামাচ্ছি না।’

কিংবদন্তি ফুটবলার পেলে, পিএসজি তারকা নেইমার, নিউক্যাসল তারকা ব্রুনো গুইমারেসসহ আরও অনেকের সমর্থন ভিনিসিয়াস পেয়েছেন। রিয়াল মাদ্রিদ বিবৃতিতে তাদের দলের কোনো খেলোয়াড় সম্পর্কে কেউ বর্ণবাদী মন্তব্য করলে বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুমকিও দিয়ে রেখেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাটলেটিকো মাদ্রিদওয়ান্ডা মেট্রোপলিটানোব্রাজিলভিনিসিয়াসরিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কানাডায় ধ্রুবপদ পারফর্মিং আর্টস ও রিসার্চ সেন্টারের সংগীত সন্ধ্যা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: শ্যামলী ক্লাব মাঠে ঢাকা-১৩ আসনেনির্বাচনী জনসভায় তারেক রহমান।

এই নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের সুযোগ: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT