চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিনিসিয়াসের জোড়া গোল, বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমল রিয়ালের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৯ পূর্বাহ্ন ২৩, মার্চ ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

লিগ ম্যাচে মৌসুমের প্রথম দেখায় অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ৫-২ গোল বিধ্বস্ত হয়েছিল রিয়াল মাদ্রিদ। ফিরতি লেগে এবার দারুণ পারফরম্যান্সে বড় হারের ক্ষতে প্রলেপ দিতে পারল তারা। ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে জয় তুলেছে রিয়াল। যদিও মাঝে একবার স্প্যানিশ সুপার কাপে দিয়েগো সিমেওনের দলকে হারিয়েছিল লস ব্লাঙ্কোসরা।

সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার রাতের ম্যাচে অ্যাটলেটিকোকে ৩-২তে হারিয়েছে স্বাগতিকরা। ভিনির জোড়া গোলের সঙ্গে অন্য গোলটি করেছেন ফেদেরিকো ভালভার্দে।

শিরোপা লড়াইয়ে নিজেদের সম্ভাবনা জোরাল রাখতে জয়ের বিকল্প ছিল না রিয়ালের। ২৯ ম্যাচ শেষে ২২ জয় ও তিন ড্রয়ে ৬৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে তারা। ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।

দুই নগর প্রতিদ্বন্দ্বী দলের লড়াই শুরু থেকেই দারুণ জমে ওঠে। ভাগ্য সহায় হলে ৯ মিনিটে এগিয়ে যেতে পারত রিয়াল, কিন্তু ভালভার্দের শট পোস্টে বাধা পায়। তবে ৩৩ মিনিটে আদেমোলা লুকমানের গোলে লিড পায় অ্যাটলেটিকো।

এক গোলে পিছিয়ে পড়লেও বিরতির পর দ্রুতই গোল পেয়ে যায় রিয়াল। ডি-বক্সে ব্রাহিম দিয়াস ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা এবং ৫২ মিনিটে সফল স্পট কিকে সমতা টানেন ভিনিসিয়াস। সমতায় ফেরার মিনিট তিনেকের মধ্যে দলকে এগিয়ে নেন ভালভার্দে।

৬৬ মিনিটে অবিশ্বাস্য এক গোলে সমতা টানেন মোলিনা। যদিও সেই স্বস্তি বেশিক্ষণ থাকেনি অ্যাটলেটিকোর। দারুণ নৈপুণ্যে ৭২ মিনিটে আবারও দলকে এগিয়ে নেন ভিনিসিয়াস। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ১৭তম গোল ব্রাজিলীয় তারকা ভিনির। এর কিছু সময় পর প্রতিপক্ষ দলের এক খেলোয়াড়কে পেছন থেকে ফাউল করলে সরাসরি লাল কার্ড দেখেন ভালভার্দে।

Reneta

১০ জনের দল নিয়ে নামা রিয়াল কিছুক্ষণের মধ্যেই গোল খেতে বসেছিল, তবে কোন রকমে রক্ষা পায়। এমনকি বাকি সময়টাও নিজের জাল রক্ষা করতে বেশ বেগ পেতে হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বার্সেলোনাভিনিসিয়াসরিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তেলের বাজার স্থিতিশীল রাখতে সরকার চেষ্টা করছে: জ্বালানি মন্ত্রী

মার্চ ২৬, ২০২৬

আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

মার্চ ২৬, ২০২৬

সোশ্যাল মিডিয়ায় আসক্তি: মেটা-ইউটিউবকে দায়ী করে আদালতের রায়

মার্চ ২৬, ২০২৬

হরমুজের পর বাব আল-মান্দেব প্রণালী বন্ধের হুমকি ইরানের

মার্চ ২৬, ২০২৬

ট্রফি দেবে না মরক্কোকে, ক্রীড়া আদালতে আপিল সেনেগালের

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT