চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার আলিয়ার মুখোমুখি ববি দেওল!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২০ অপরাহ্ন ২৮, মার্চ ২০২৪
বিনোদন
A A

ভিলেন হিসেবে ‘অ্যানিমেল’ এ রণবীর কাপুরকে যথেষ্ট নাকানিচুবানি খাইয়েছিলেন ববি দেওল। এবার আরও একটি খল চরিত্রে তার অভিনয়ের খবর! তাও যেন তেন ছবিতে নয়! রণবীরের পর এবার তিনি ভিলেন হিসেবে মুখোমুখি আলিয়া ভাটের!

আলিয়ার আসন্ন স্পাই ছবিতে ভিলেন চরিত্রে দেখা যাবে ববিকে! ডেডলাইনের তরফে তাদের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, বক্স অফিস হিট অ্যানিম্যাল ছবিতে অভিনয়ের পর ববি দেওলকে এবার যশরাজ ফিল্মসের স্পাই ইউভার্সের আগামী ছবিতে আলিয়া ভাট এবং শর্বরী ওয়াঘের সঙ্গে দেখা যাবে।

যদিও এই ছবিতে অন্যান্য চরিত্রে কারা রয়েছেন সেটা এখনও জানা যায়নি। তবে এই ছবিটিও কোথাও না কোথাও গিয়ে যে ‘ওয়ার ২’ এবং ‘টাইগার ভার্সেস পাঠান’ ছবির স্ক্রিপ্টের সঙ্গে যুক্ত হবে সেটা বলা যায়।

আলিয়া ভাট হলেন প্রথম কোনও অভিনেত্রী যিনি এই থ্রিলার ছবিতে মুখ্য ভূমিকায় থাকবেন। এই ছবিতে আলিয়া ছাড়াও অন্য আরেকজন চরের চরিত্রে ধরা দেবেন শর্বরী ওয়াঘ। তাকে এর আগে যশরাজ ফিল্মসের ‘বান্টি অউর বাবলি ২’ ছবিতে দেখা গিয়েছিল। এই ছবিটির পরিচালনা করবেন ‘দ্য রেলওয়ে মেন’ খ্যাত পরিচালক শিব রাওয়ালি।

এই ছবিতে আলিয়ার বিপক্ষে খলনায়ক হিসেবে দুর্দান্ত অ্যাকশনে করতে দেখা যাবে ববি দেওলকে। এই ছবিটি ছাড়াও ববি দেওলকে আগামীতে তামিল অ্যাকশন ছবি কাঙ্গুভাতে দেখা যাবে। সেখানে তার সঙ্গে থাকবেন সুরিয়া, দিশা পাটানি।

অন্যদিকে আলিয়া ভাটকে আগামীতে দেখা যাবে জিগরা ছবিতে। সেখানে তাঁর সঙ্গে থাকবেন বেদাং রায়না। একটা আলিয়ার হাতে লাভ অ্যান্ড ওয়ার আছে। সেখানে তাঁর সঙ্গে রণবীর কাপুর এবং ভিকি কৌশল থাকবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাআলিয়া ভাটববি দেওলরণবীর কাপুরস্পাই
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১০০ ডলারের নিচে নেমেছে তেলের দাম

এপ্রিল ১, ২০২৬

সেমিতে নেপালকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপার দুয়ারে বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পুনর্মূল্যায়নের মানববন্ধন

এপ্রিল ১, ২০২৬
হত্যাচেষ্টার এক মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানিতে অংশ নিয়ে কান্নায় ভেঙে পড়েন বরখাস্ত কনস্টেবল শোয়াইবুর রহমান।

‘পুলিশ হত্যার বিচার আর কখনও চাইবো না’

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান ইস্যুতে ঢাকার বিবৃতি নিয়ে তেহরান সন্তুষ্ট নয়: ইরানের রাষ্ট্রদূত

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT