চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালাম না দেয়ায় সমাজসেবা কর্মীকে উপজেলা চেয়ারম্যানের মারধর

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১০:০০ পূর্বাহ্ন ২৩, সেপ্টেম্বর ২০২৩
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

‘সালাম না দেওয়ার অজুহাতে’ এবার কক্সবাজার সদর উপজেলার চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল প্রকাশ্যে মারধর করেছেন সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন পর্যায়ের এক কর্মীকে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

ভিডিওটির সূত্র ধরে মারধরে শিকার ওই কর্মীকে শনাক্ত করে কথা বলার চেষ্টা করা হলেও তিনি ঘটনাটি এক মাস আগের উল্লেখ করে কথা বলতে অপরাগতা প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া একটি ভিডিওতে দেখা গেছে, কক্সবাজার সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে একজনকে প্রকাশ্যে কিল-ঘুষি-লাথি মারছেন কক্সবাজার সদর উপজেলার চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল। মারধরে শিকার ব্যক্তিকে নিজকে রক্ষা করতে নানাভাবে মিনতি করে শোর-চিৎকার করছেন। এসময় ঘটনাস্থলে উপস্থিত থাকা কয়েকজন লোক ভুক্তভোগী ব্যক্তিকে রক্ষা করতে চেয়েও ব্যর্থ হন।

ভিডিওটিতে বিস্তারিত কিছুই না জানিয়ে লেখা হয়েছে, ‘কক্সবাজার সদর উপজেলা পরিষদে সমাজসেবা অফিসারকে প্রকাশ্যে মারধর।’

ভিডিওটির সূত্র ধরে দফায় দফায় একাধিক ব্যক্তি, সমাজসেবা কার্যালয়ের সদর উপজেলা-জেলা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে আলাপ করে মারধরে শিকার ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়েছে।

তারা জানিয়েছে, মারধরের শিকার ব্যক্তি কক্সবাজার সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের অধীনে ইউনিয়ন পর্যায়ের একজন কর্মী। মোর্শেদ আলম নামের ওই যুবক কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী, ভারুয়াখালী, পোকখালী ও পিএমখালী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত। এই ঘটনাটি সংঘটিত হয়েছে গত ১৬ আগস্ট দুপুর দেড়টা থেকে ২ টার মধ্যে।

Reneta

বিষয়টি নিয়ে কোন ধরনের কথা বলতে রাজী নন মারধরের শিকার মোর্শেদ আলম। ঘটনার পর থেকে তিনি যেন এখনও অজানা আতংকে রয়েছেন।এছাড়াও ঘটনার সময় প্রত্যক্ষদর্শী, মোর্শেদের কয়েকজন সহকর্মী ও পরিবারের সদস্যরা প্রকাশ্যে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে রাজি নন।

নাম প্রকাশ না করার শর্তে এসব মানুষ জানান, মোর্শেদ প্রতিদিনের মতো ১৬ আগস্ট কক্সবাজার সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণের এক পাশে মুখোমুখি দাঁড়িয়ে ছোটন নামের এক সহকর্মীর সাথে কথা বলছিলেন। এসময় মোর্শেদের পেছন থেকে এসে পরিষদে প্রবেশ করছেন চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল। ছোটন চেয়ারম্যানকে দেখে সালাম জানালেও মোর্শেদ তা দেখেননি।

এ নিয়ে সালাম না দেয়ার অজুহাতে উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল প্রকাশ্যে মারধর করেন মোর্শেদকে। এতে মোর্শেদের মাথা ফেটে রক্তাক্ত হয়েছে যায়। যদিও রক্তাক্ত হওয়ার দৃশ্যটি ভিডিওতে নেই। সহকর্মীরা মোর্শেদকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন।

কক্সবাজার সদর হাসপাতালের নথিপত্রে দেখা গেছে, ঘটনার দিন ১৬ আগস্ট বিকাল ৩ টার পরেই মোর্শেদকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

মোর্শেদের পরিবারের সদস্যরা জানান, টানা ১০-১২ দিন চিকিৎসা শেষে মোর্শেদ ফিরলেও নানা হুমকির কারণে বিষয়টি নিয়ে কোথাও কোন ধরণের অভিযোগ করেননি।

অথচ এ ধরণের একটি মারধরের ঘটনা নানাভাবে শুনেছেন বলে স্বীকার করেছেন কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া, কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হাসান মাসুদ।

এই দুই কর্মকর্তার দাবি, ঘটনায় শিকার ব্যক্তি কোন অভিযোগ বা মৌখিকভাবে তাদের বিষয়টি স্বীকার করেননি।

কক্সবাজার সদর উপজেলার চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যক্তিবর্গকে নিয়ে আপত্তিকর মন্তব্য, নিজ পিতাকে বঙ্গবন্ধুর সমতূল্য দাবি করে নানাভাবে আলোচনায় আসেন। সর্বশেষ গত ১২ জুন অনুষ্ঠিত কক্সবাজার পৌর নির্বাচনে বড় এক ভাই আওয়ামী লীগের বিদ্রোহীপ্রার্থী হিসেবে মেয়র নির্বাচন করেন। ওই নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধিতাকে কেন্দ্র করে কায়সারুল হক জুয়েলসহ একই পরিবারের ৫ ভাই-বোন দল থেকে বহিষ্কার হন। এরই মধ্যে প্রকাশ্যে একজনকে মারধর করে আবারও আলোচিত-সমালোচিত হলেন কায়সারুল হক জুয়েল।

বিষয়টি নিয়ে আলাপের জন্য কায়সারুল হক জুয়েলের ফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। তবে খোঁজ-খবর নিয়ে জানা গেছে তিনি এক সপ্তাহ ধরে দেশের বাইরে অবস্থান করছেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

আট থেকে আশি সবাই উপভোগ করছেন ‘চক্র ২’!

এপ্রিল ১১, ২০২৬

আমিনুলকে নিয়ে যা বললেন খালেদ মাহমুদ

এপ্রিল ১০, ২০২৬

শেখ হাসিনা ভারতে অনুপ্রবেশকারী নাকি শরণার্থী: অভিষেক বন্দ্যোপাধ্যায়

এপ্রিল ১০, ২০২৬

মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার

এপ্রিল ১০, ২০২৬

বিশ্বজয়ী মার্টিনেজকে নিয়ে সিনেমা বানাবে নেটফ্লিক্স

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT