চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোহাম্মদপুরে ভাইরাল হওয়া ভিডিওটি ‘প্রকাশ্যে জবাইয়ের’ নয়: পুলিশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৭ অপরাহ্ন ৩১, অক্টোবর ২০২৪
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর মোহাম্মদপুরে ‘প্রকাশ্যে জবাই’ শিরোনামে যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেটি ‘জবাই করার ভিডিও নয়’ বলে নিশ্চিত করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বুধবার থেকে ভুল তথ্যসহ ফেসবুকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এক সপ্তাহ আগের একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে।

গত ২৪ অক্টোবর সকালে আদাবরের শেখেরটেক এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে একজনকে ছুরিকাঘাত করে ফেলে রাখা হয় টিনের চালের ওপর। পরে আহত ওই যুবকের গ্রুপের সদস্যরা তাকে সেখান থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে যায়। ছড়িয়ে পড়া ভিডিওটি তখনকার। ওই সময়কার ধারণ করা ভিডিওকে ‘প্রকাশ্যে জবাই’ বলে প্রচার করা হচ্ছে। সেখানে কাউকে জবাই করা হয়নি, কেউ মারাও যায়নি। বিভিন্ন ফেসবুক আইডি থেকে ভিডিওটি নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়ানো হচ্ছে।

ওই ঘটনায় পুলিশের কাছে কেউ অভিযোগ করেনি জানিয়ে ওসি ইমতিয়াজ বলেন: আহত ছেলেটিও একটি কিশোর গ্যাংয়ের সদস্য। তার নামেও একাধিক মামলা রয়েছে, তাই কেউই থানায় অভিযোগ করেননি। বিষয়টি জানাজানি হলে আমরা আহত যুবকের খোঁজ করেছি। কিন্তু তাকে এখনও পাওয়া যায়নি। তবে হামলাকারীদের মধ্যে আল-আমিন ও রিয়াজ নামের দুজন সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে গ্রেপ্তার হয়েছে।

শেখ হাসিনা সরকার পতনের পর থেকে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পভিত্তিক মাদক কারবার নিয়ন্ত্রণ নিয়ে কয়েকটি পক্ষের মধ্যে প্রায় প্রতিদিনই সংঘর্ষের ঘটনা ঘটছে। ওই ক্যাম্পসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে যৌথবাহিনী ৫৪ জনকে গ্রেপ্তার করেছে গত কয়েক দিনে। যাদের মধ্যে ছাদের চালে ওপর যুবককে ছুরিকাঘাত করা আট সদস্য রয়েছেন বলেও জানিয়েছে পুলিশ।

Jui  Banner Campaign
ট্যাগ: পুলিশভিডিওটি ‘প্রকাশ্যে জবাইয়ের’ নয়মোহাম্মদপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনা বড় ফ্যাক্টর হলেও অপ্রতিরোধ্য নয়

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

শ্রমিক ইশতেহার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান

ফেব্রুয়ারি ২, ২০২৬

নির্বাচন ও রমজানের আগে এই কর্মবিরতি অর্থনীতির জন্য বড় ক্ষতি

ফেব্রুয়ারি ২, ২০২৬

নির্বাচনী স/হিং/সতা বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়াবে ইসি

ফেব্রুয়ারি ২, ২০২৬

সবার মতাদর্শ আলাদা হলেও সবার লক্ষ্যই হওয়া উচিৎ দেশ গঠন

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT