চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাবল সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ জয়ের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৩ অপরাহ্ন ১৩, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
মাহমুদুল হাসান জয় এবং মুমিনুল হক

মাহমুদুল হাসান জয় এবং মুমিনুল হক

টেস্টে ক্যারিয়ারসেরা ইনিংস খেলেছেন মাহমুদুল হাসান জয়। ১৬৯ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন শুরু করে ২ রান যোগ করে ফিরে যান। ডাবল সেঞ্চুরি না পাওয়ায় আক্ষেপ টাইগার ওপেনারের।

১৪ চার ও ৪ ছক্কায় ২৮৬ বলে ১৭১ রান করেন জয়। তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন। সেখানে জানান আক্ষেপের কথা।

বলেছেন, ‘হ্যাঁ, অবশ্যই। একটু হতাশ কারণ আমার জীবনের প্রথম ডাবল সেঞ্চুরি হতো যদি আমি ক্যারি করতে পারতাম। সুতরাং আমি বলব একটু হতাশ যে আমি শেষ পর্যন্ত ক্যারি করতে পারিনি।’

চলতি বছরের এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্ট খেলেছিলেন জয়। ব্যাটে আলো ছড়াতে না পেরে রোডেশিয়ানদের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে খেলা হয়নি। বাদ পড়েন শ্রীলঙ্কা সফরেও। এক সিরিজ পর ফিরেই ছন্দ খুঁজে পেয়েছেন। এমন প্রত্যাবর্তনে অবশ্য খুশি জয়।

বলেছেন, ‘সবমিলিয়ে বলব আমি খুশি কারণ বেশ কয়েকদিন পর আমি দলে এসেছে এবং জাতীয় দলের হয়ে একটা বড় ইনিংস খেলতে পেরেছি। এখন বলব আমি খুশি। কিন্তু আগে যেটা বললাম যদি ডাবল সেঞ্চুরি হতো আরও একটু ভালো হতো। একটু হতাশ ওইদিক থেকে।’

সবশেষ জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টুয়েন্টিতে চট্টগ্রাম বিভাগের হয়ে সেঞ্চুরি করেছিলেন জয়। টি-টুয়েন্টির মতো এনসিএল চারদিনের ম্যাচেও ছন্দে ছিলেন ডানহাতি এই ওপেনার। চট্টগ্রামের হয়ে চার ইনিংসে একটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি করেন। জানালেন এনসিএল টি-টুয়েন্টির সেঞ্চুরি আত্মবিশ্বাস জুগিয়েছে তার।

Reneta

বলেছেন, ‘আসলে এনসিএল টি-টুয়েন্টির সেঞ্চরি থেকে আমি নিজেকে আরও বুস্টআপ করতে পেরেছি। কারণ ওইখানে খুব ভালো পারফর্ম হয়েছে। এরপর এনসিএল চারদিনের ম্যাচেও ভালো পারফর্ম ছিল। সুতরাং আমি চেষ্টা করেছি ওইখানে যেমন ইনিংসটা ক্যারি করতে পেরেছি, এখানে এসেও যেন একই কাজটা করি। ভিন্ন কিছু করব না, শুধু এনসিএলে যেভাবে খেলে এসেছি ওইভাবে ক্যারি করব।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আয়ারল্যান্ডজয়বাংলাদেশবিসিবিলিড স্পোর্টসসিলেট টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ

মার্চ ১৩, ২০২৬

ফাগুনের শেষ বিকেলের বৃষ্টি জুড়িয়ে দিয়ে গেল প্রাণ

মার্চ ১২, ২০২৬

২ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন

মার্চ ১২, ২০২৬

মেহেদির রং মোছার আগেই রক্তে লাল সড়ক: দুর্ঘটনায় নিমেষেই শেষ দুটি প্রাণ

মার্চ ১২, ২০২৬

প্রথম ম্যাচে জিতে পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ

মার্চ ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT