মেয়েদের একক ফাইনালে জাপানি তারকা নাওমি ওসাকাকে হারিয়ে ২০২৫ কানাডিয়ান ওপেনে শিরোপা জিতেছেন ভিক্টোরিয়া এম্বোকো। চারবারের গ্র্যান্ড স্লামজয়ী ওসাকাকে ২-৬,৬-৪,৬-১ গেমে হারান ভিক্টোরিয়া। কানাডিয়ান ১৮ বর্ষী উদীয়মান তারকা যুক্তরাষ্ট্রের কিংবদন্তি সেরেনা উইলিয়ামসের রেকর্ড না ভাঙলেও তার পরের অবস্থানে, তথা দ্বিতীয় কনিষ্ঠ শিরোপাজয়ী হিসেবে নাম লিখিয়েছেন।
চারবারের গ্র্যান্ড স্লামজয়ী কোন টেনিস খেলোয়াড়কে ১৯৯৯ সালের ইউএস ওপেনে হারিয়েছিলেন সেরেনা, ১৭ বছর ১১ মাস বয়সে। ভিক্টোরিয়া একমাস পর পদার্পণ করবেন ১৯ বছরে।
ফাইনালের প্রথম সেট ওসাকা সহজেই জিতে নেন। বিশ্ব র্যাঙ্কিংয়ে একসময় এক নম্বরে থাকা জাপানি তারকাকে পরের দুই সেটে হারান ভিক্টোরিয়া।
ভিক্টোরিয়াকে কানাডার মন্ট্রিয়লে ফাইনালের প্রথম সেটের পরে সমর্থকরা বাহবা দিতে থাকেন। ম্যাচশেষে দর্শকদের ধন্যবাদ জানান তিনি।








