চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীবনসঙ্গী হারালেন বর্ষীয়ান শিল্পী ঊষা উত্থুপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০১ অপরাহ্ন ০৯, জুলাই ২০২৪
বিনোদন
A A

ভারতের সংগীতশিল্পী ঊষা উত্থুপের স্বামী জানি চাকো উত্থুপ মারা গেছেন। সোমবার (৮ জুলাই) বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন চাকো। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে সময় ঊষা ছিলেন অফিসে।

জানা গেছে, প্রয়াত চাকোরের কোন অসুস্থতা ছিল না। প্রতিদিন সকালে একসঙ্গে বসে চা খেতেন এই দম্পতি। এদিনও তার ব্যতিক্রম হয়নি। চা, নাস্তা খেয়ে খানিক গল্পও করেন তারা। কিন্তু সোমবার সব শেষ হয়ে গেল।

পেশাজীবনে চাকো ‘টি এস্টেট’-এর কর্মী ছিলেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। চাকো ঊষার দ্বিতীয় স্বামী। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে আছে।

চাকো এবং ঊষার পরিবারের সদস্যদের মধ্যে বেশিরভাগই দক্ষিণ ভারতে থাকেন। মঙ্গলবার (৯ জুলাই) তারা কলকাতায় পৌঁছালে বিকালে কেওড়াতলা মহাশ্মশানে চাকোর শেষকৃত্য সম্পন্ন হবে।

পাঁচ দশকের বেশি সময় দর্শক-শ্রোতাকে নানা স্বাদের গানে আচ্ছন্ন রেখেছেন ঊষা। বাঙালি না হয়েও বাংলাকে নিজের করে নিয়েছেন যে কজন ভারতীয় তারকা, তাদের মধ্যে অন্যতম উষা।

রাহুল দেব বর্মন থেকে শুরু করে বাপ্পী লাহিড়ী, ইলায়ারাজা, শঙ্কর-এহসান-লয়, প্রীতম, যতীন ললিত, বিশাল শেখর জিৎ গাঙ্গুলীসহ বহু নামী সুরকারের সুরে বাংলা, হিন্দি, তামিল, তেলুগু, মালায়লাম, কন্নড়সহ ভারতীয় প্রায় সব ভাষাতেই গেয়েছেন ঊষা। ২০১১ সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন এই সংগীতশিল্পী।- বলিউড হাঙ্গামা

ট্যাগ: ঊষা উত্থুপঊষা উত্থুপের স্বামীজনপ্রিয় সংগীতশিল্পীজানি চাকো উত্থুপমারা গেছেন
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানি স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির তিন প্রার্থীর প্রার্থিতা নিয়ে আপিল বিভাগের আদেশ আজ

ফেব্রুয়ারি ১, ২০২৬

জামায়াত আমিরসহ সিনিয়র নেতাদের টুইটার হ্যাক করে নারী বিদ্বেষী কন্টেন্ট ছড়ানোর অভিযোগ

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে থাকবে শুষ্ক আবহাওয়া, মেঘলা আকাশসহ হালকা কুয়াশার আভাস

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ফের বাড়ল দেশের বাজারে সোনার দাম, রোববার থেকে কার্যকর

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT