চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৬ অপরাহ্ন ০৬, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A

জ্যেষ্ঠ সাংবাদিক জাকারিয়া কাজল মারা গেছেন ( ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে তিনি ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন।

তিনি বলেন, আগামীকাল শনিবার দুপুরে ডিআরইউ প্রাঙ্গনে জাকারিয়া কাজলের জানাজা অনুষ্ঠিত হবে।

জাকারিয়া কাজল দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হৃদরোগ এবং ডায়াবেটিসহ শারিরীক নানা জটিলতায় ভুগছিলেন। গত ৩১ জানুয়ারি তিনি রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি হন।

জাকারিয়া কাজল জাতীয় প্রেস ক্লাব-এর সদস্য, ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সাবেক যুগ্ম মহাসচিব। তিনি বেসরকারি টেলিভিশন বাংলা টিভি ও যমুনা টিভির হেড অব নিউজ হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি কর্মজীবনে  দৈনিক আজাদ, ইনকিলাব ও অবজারভারে দীর্ঘদিন কাজ করেছেন।

বিশিষ্ট সাংবাদিক জাকারিয়া কাজল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর করেন। তার মৃত্যুতে মিডিয়া অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শোকাহত পরিবারের প্রতি সকলে গভীর সমবেদনা জানাচ্ছেন।

Reneta

এদিন সন্ধ্যায় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল শনিবার বেলা ১টায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া জাকারিয়া কাজল-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল ১৯৫৯ সালের ১৬ ডিসেম্বর ব্রাহ্মনবাড়িয়ায় জন্মগ্রহন করেন। তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী এবং গুণগ্রাহী রেখে গেছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: জাকারিয়া কাজলজাতীয় প্রেস ক্লাবপ্রবীণ সাংবাদিকমৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনোদন ও সংস্কৃতি নিয়ে যা আছে বিএনপির ইশতেহারে

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ইশতেহারে গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পুলিশের সঙ্গে সংঘর্ষে ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ইশতেহারে শিক্ষা: উচ্চাকাঙ্ক্ষী রূপরেখা, বাস্তবতার পরীক্ষা

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT