চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রামপুরায় ছাদ থেকে গুলি করে হত্যা মামলার রায় ঘোষণা ৪ সপ্তাহ পেছাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৯ অপরাহ্ন ০৪, মার্চ ২০২৬
- সেমি লিড, আদালত
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি এবং দুজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা চার সপ্তাহ পিছিয়ে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বুধবার (৪ মার্চ) প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি মামলাটির রায়ের জন্য ৪ মার্চ তারিখ নির্ধারণ করেছিলেন ট্রাইব্যুনাল-১।

আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, দায়িত্ব নেওয়ার পর তিনি এক আসামির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ও শক্ত তথ্যপ্রমাণ পেয়েছেন। আইন অনুযায়ী সেই প্রমাণ দাখিলের সুযোগ নিশ্চিত করতে রায় পেছানোর আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করেছেন।

তিনি আরও বলেন, নতুন করে কাউকে আসামি করা হবে না। তবে মামলার সুষ্ঠু বিচার নিশ্চিতে প্রাপ্ত তথ্যপ্রমাণ আদালতে উপস্থাপন করা হবে।

এ মামলার পাঁচ আসামি হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান, একই থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভুঁইয়া এবং রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার।

আসামিদের মধ্যে চঞ্চল চন্দ্র সরকার বর্তমানে কারাগারে আছেন। মামলার নতুন রায়ের তারিখ পরে ঘোষণা করা হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৪ সপ্তাহ পেছালজুলাই গণঅভ্যুত্থানমানবতাবিরোধী অপরাধ মামলারায় ঘোষণা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রামপুরায় ছাদ থেকে গুলি করে হত্যা মামলার রায় ঘোষণা ৪ সপ্তাহ পেছাল

মার্চ ৪, ২০২৬

ইরানে হামলায় রাশিয়া-চীনের তীব্র প্রতিক্রিয়া

মার্চ ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বর্ণের দাম ভরিতে কমেছে ৯২১৪ টাকা

মার্চ ৪, ২০২৬

খামেনির উত্তরসূরি কে এই মোজতবা?

মার্চ ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

মার্চ ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT