চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্কার পাননি, তবে অর্থবিত্তে অপ্রতিরোধ্য ডেমি মুর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৩ অপরাহ্ন ০৭, মার্চ ২০২৫
বিনোদন
A A

একটুর জন্য অস্কার হাত ছাড়া হলো হলিউডের কিংবদন্তীতূল্য অভিনেত্রী ডেমি মুরের! ‘দ্য সাবস্ট্যান্স’-এ অসাধারণ অভিনয়ের জন্য এবার অস্কারের চূড়ান্ত পর্বে তিনি ছিলেন সেরা অভিনেত্রীর দাবিদার! কিন্তু অস্কার হাত ফস্কে গেলেও চলতি বছরে অর্থবিত্তে এই অভিনেত্রী অপ্রতিরোধ্য!

হলিউডের এক উজ্জ্বল নক্ষত্র ডেমি মুর। যার অভিনয় দক্ষতা এবং ক্যারিয়ারের স্থায়িত্ব তাকে অসংখ্য ভক্ত ও সমালোচকদের প্রশংসা এনে দিয়েছে। ১৯৮১ সালে ‘চয়েস’ দিয়ে অভিষেক ঘটার পর থেকে তিনি একের পর এক সফল সিনেমা উপহার দিয়েছেন, যার মধ্যে ঘোস্ট, ইনডিসেন্ট প্রপোজাল, ডিসক্লোজার, চার্লিস অ্যাঞ্জেলস বিশেষভাবে উল্লেখযোগ্য।

২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য সাবস্ট্যান্স’ ছবিটি তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করে। ছবিটির জন্য ডেমি মুর অস্কারের জন্য মনোনীত হলেও সেরা অভিনেত্রীর পুরস্কার হারান মিকি ম্যাডিসনের (আনোরা) কাছে। তবে, ডেমি মুরের ব্যাংক অ্যাকাউন্ট ও সম্পত্তির দিকে তাকালে বোঝা যায়, তার ক্যারিয়ারের সাফল্য আজও অটুট!

এরইমধ্যে আমেরিকার পেজথার্টিসিক্স এক প্রতিবেদনে ডেমি মুরের বিশাল সম্পদের আনুমানিক হিসেব প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে বলা হয়, ডেমির অর্থের একটি বড় অংশ আসে রিয়েল এস্টেট এবং ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকে।

১৯৯০ সালে ব্রুস উইলিসের সঙ্গে মিলে ৮ মিলিয়ন ডলারে নিউ ইয়র্ক সিটির একটি পেন্টহাউস কেনেন ডেমি, যা তিনি ২০১৭ সালে ৪৫ মিলিয়ন ডলারে বিক্রি করেন।

ব্রুস উইলিসের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ১০.৫ একরের একটি আইডাহো সম্পত্তি পান, যেখানে ৬টি বেডরুম ও ৮টি বাথরুম রয়েছে। ২০০৩ সালে বেভারলি হিলসে ৩.৪ মিলিয়ন ডলারে একটি বাড়ি কেনেন।

Reneta

ডেমির গাড়ির সংগ্রহও বেশ সৌখিন। ১৯৬৭ ফোর্ড মুস্তাং, মার্সিডিজ-বেঞ্জ, ল্যাম্বরগিনি উরুস আছে তালিকায়। তিনি হলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন এবং তিনি নারী অভিনেতাদের সমান পারিশ্রমিকের দাবিতে বরাবরই উচ্চকণ্ঠ!

তার সিনেমা, সম্পত্তি, এবং ব্যবসায়িক বুদ্ধিমত্তা তাকে এখনো বিনোদন জগতের অন্যতম বড় তারকা হিসেবে ধরে রেখেছে বলে সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: অস্কারডেমি মুরলিড বিনোদনসম্পত্তিসিনেমা
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT