চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুক্তভোগী নারীর ডাকে সাড়া, বরুণে মুগ্ধ ভক্তকূল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ন ০৭, জুন ২০২২
বিনোদন
A A

নিজের বাবার বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ তুলেছেন বলিউড তারকা বরুণ ধাওয়ানের এক অনুরাগী। অভিনেতার কাছে সাহায্য চেয়ে টুইটও করেছেন ওই নারী। মঙ্গলবার (৭ জুন) অভিনেতা টুইটারে সেই অনুরাগীকে উত্তরও দিয়েছেন।

টুইটে  বরুণকে সেই অনুরাগী লিখেছেন, ‘শ্রদ্ধেয় স্যার, আমি আমার বাবার কাছে বহুবার মারধর ও লাঞ্ছনার শিকার হয়েছি। প্রতিদিন আমাকে এবং আমার মাকে গালিগালাজ করে। কয়েকদিন খেতেও দেয়নি আমাদের।’

মহিলা ভক্ত আরও অভিযোগ করেছেন, গুজরাট পুলিশকে সমস্ত প্রমাণ দেখানো সত্ত্বেও তারা সাহায্য করেনি। কর্তৃপক্ষ এবং অভিনেতাকে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ করেছেন ভূক্তভোগী।

টুইটটি দেখে তড়িঘড়ি করে উত্তর দিয়েছেন বরুণ। মহিলা ভক্তকে শিগগির সাহায্য করার আশ্বাস দিয়েছেন তিনি। বরুণ লিখেছেন, ‘এটি অত্যন্ত গুরুতর বিষয়। যদি এটি সত্য হয়, তবে আমি আপনাকে নিশ্চই সাহায্য করব এবং কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।’

এদিকে ভক্তদের প্রতি বরুণের এমন উদ্বেগ দেখে মুগ্ধ নেটিজেনরা। অনেকেই নেটমাধ্যমে বরুণের এই প্রতিক্রিয়াকে কুর্নিশ জানিয়েছেন।

শিগগির বরুণকে দেখা যাবে ‘যুগ যুগ জিও’ ছবিতে। যার পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজ মেহতা। ছবিতে বরুণের বিপরীতে রয়েছেন কিয়ারা আদবানি। এই প্রথমবার পর্দায় একসঙ্গে দেখা যাবে বরুণ-কিয়ারা জুটিকে।

Reneta

এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনিল কাপুর, নীতু কাপুর। করণ জোহর প্রযোজিত ছবিটি মুক্তি পাবে আগামী ২৪ জুন। – দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনিল কাপুরঅনুরাগীনীতু কাপুরনেটিজেনবরুণ ধাওয়ানযুগ যুগ জিও
শেয়ারTweetPin

সর্বশেষ

সাভারে অবস্থিত বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ

গৌরবময় স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

মার্চ ২৬, ২০২৬

দৌলতদিয়ায় বাস ডুবিতে উদ্ধার হচ্ছে আরও মরদেহ…

মার্চ ২৫, ২০২৬

বিশ্বকাপে ব্রাজিল ফেভারিট নয়: ভিনিসিয়াস

মার্চ ২৫, ২০২৬

৫টি অধ্যাদেশ আইনে রূপ দিতে মন্ত্রিসভায় অনুমোদন

মার্চ ২৫, ২০২৬

নেইমার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য আনচেলত্তির

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT