ভারতের অন্যান্য অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় উত্তর ভারতে মাইনাস ৪ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।
তবে রাজধানীতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে যা কয়েক দিনের জন্য বরফের প্রকোপ কিছুটা কমিয়ে আনতে পারে। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে শনিবার থেকে দিল্লি এবং এর প্রতিবেশী রাজ্যগুলিতে বিচ্ছিন্ন আকারে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
১৪-১৯ জানুয়ারির মধ্যে প্রচণ্ড ঠাণ্ডা অবস্থা বিরাজ করবে যা ১৬-১৮ জানুয়ারী পর্যন্ত শীর্ষ অবস্থায় থাকবে জানিয়ে অনলাইন আবহাওয়া প্ল্যাটফর্ম “লাইভ ওয়েদার অফ ইন্ডিয়া”র প্রতিষ্ঠাতা নবদীপ দাহিয়া সম্প্রতি টুইট করেছেন৷ তিনি টুইটে আরও বলেন, জানুয়ারি ২০২৩ ইতিহাসের সবচেয়ে ঠাণ্ডা মাস হতে পারে।








