চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘুড়ি উৎসবে মাঞ্জায় জড়িয়ে ভারতে ৫ বাইক আরোহীর মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২০ অপরাহ্ন ১৬, জানুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ঘুড়ি উৎসব কিংবা ঘুড়ি প্রতিযোগিতা বেশ পরিচিত ভারতীয়দের কাছে। বিভিন্ন উৎসব উপলক্ষে নাগরিকদের মাঝে এই প্রতিযোগিতা হয়ে থাকে। আর এই প্রতিযোগিতা মাঞ্জার ব্যবহার করায় বেড়েছে মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় ভারতের দু’টি রাজ্যে মোটরসাইকেল আরোহী অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ১৬ জানুয়ারি হিন্দুস্তান টাইমস’র এক প্রতিবেদেন বলা হয়, ভারতজুড়ে চলছে মকর সংক্রান্তি উৎসব। সেই উৎসবকে ঘিরে শুরু হয়েছে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা। আর তাতেই বাড়ছে বিপদ। ঘুড়িতে চিনা মাঞ্জা ব্যবহার করার ফলে তা মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, ঘুড়ি উৎসবে মাঞ্জার ব্যবহারের ফলে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন প্রান্তে ৫ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে গুজরাটে চারজন এবং মধ্যপ্রদেশে একজন মাঞ্জার কারণে মারা গেছে। পাঁচজনই বাইকে ছিলেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন মুম্বইয়ের একজন কৃষক।

রোববার মোটরসাইকেল করে যাচ্ছিলেন গুজরাটের ভাবনগরের বাসিন্দা লস্কর চৌহান (৪৮)। সেই সময় মাঞ্জায় তার গলা কেটে মৃত্যু হয়। একইভাবে সোমবার পঞ্চমহলে চার বছর বয়সি এক শিশু বাবার সাথে সাইকেলে যাওয়ার সময় মাঞ্জা গলায় জড়িয়ে যায়। তাতে মৃত্যু হয় ওই শিশুর। ভাদোদরা জেলায় ২০ বছর বয়সি যুবক অঙ্কিত ভাসাভা বাইকে করে যাচ্ছিলেন। সেই সময় একটি ঘুড়ির মাঞ্জা তার ঘাড়ে জড়িয়ে যায় এবং কেটে যায়। ঘটনায় তিনি বাইক থেকে পড়ে মারা যান।

সুরাটেও একই ধরনের ঘটনা ঘটেছে। ৪৫ বছর বয়সি এক মহিলা স্বামীর সাথে বাইকে করে যাচ্ছিলেন। তখন তার স্বামীর গলায় মাঞ্জা জড়িয়ে যায়। ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে দু’জনেই বাইরে থেকে পড়ে যান। এর ফলে মাথায় গুরুতর আঘাতের কারণে মারা যান ওই মহিলা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গলা কেটে মৃত্যুঘুড়ি উৎসবঘুড়ি উৎসবে মৃত্যুঘুড়ি প্রতিযোগিতামোটরসাইকেল আরোহীর মৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ খেলা হচ্ছে না নেইমারের, আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা

মার্চ ২৩, ২০২৬

আওয়ামী লীগ–বিএনপি সংঘর্ষে আহত অন্তত ৩০

মার্চ ২৩, ২০২৬

‘গঠনমূলক আলোচনা’ হওয়ায় ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করলেন ট্রাম্প

মার্চ ২৩, ২০২৬

তেল না পেয়ে ঢাকা-রংপুর মহাসড়কে ব্যারিকেড

মার্চ ২৩, ২০২৬

স্বর্ণ-রূপার বাজারে ধস, কয়েক ঘণ্টায় উধাও ২ ট্রিলিয়ন ডলার

মার্চ ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT