চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-পাকিস্তান ম্যাচের নিরাপত্তা জোরদার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩০ অপরাহ্ন ৩০, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

আর মাত্র দুদিন, পর্দা উঠবে টি-টুয়েন্টি বিশ্বকাপ-২০২৪ আসরের। ১ জুন (বাংলাদেশ সময় ২ জুন) থেকে গড়াবে বৈশ্বিক মহারণ। ৯ জুন নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। ম্যাচ ঘিরে হামলার হুমকি রয়েছে। হুমকি পাওয়ার পর ম্যাচের নিরাপত্তা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র সরকার ও আইসিসি।

নিউইয়র্কের গভর্নর কার্যালয় বিবৃতিতে বিষয়টি জানিয়েছে। বলেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং তাদের পাওয়া খবর অনুযায়ী, সাম্প্রতিক সময়ে জনসাধারণের নিরাপত্তায় কোনো বিশ্বাসযোগ্য হুমকি নেই।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল নিশ্চিত করেছেন, ম্যাচ যেন ঠিকমতো অনুষ্ঠিত হয়, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সঙ্গে নিয়ে কয়েকমাস ধরে কাজ করে চলেছে তার প্রশাসন।

‘নিউইয়র্ক পুলিশকে নিরাপত্তা জোরদার করতে বলেছি। আইন প্রয়োগকারীর বর্ধিত উপস্থিতি, নজরদারি এবং নিখুঁত স্ক্রিনিং প্রক্রিয়াসহ উন্নত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি। জনগণের নিরাপত্তাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্রিকেট বিশ্বকাপ যেন নিরাপদ এবং উপভোগ্য হয়, তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

ইএসপিএন-ক্রিকইনফো জানাচ্ছে, হুমকির সমর্থনমূলক কোনো প্রমাণ এখনো পায়নি কর্তৃপক্ষ। তবে আইসিসি জানিয়েছে, নিউইয়র্কের ভেন্যু ছাড়াও টুর্নামেন্টের অন্য ভেন্যুগুলোতেও নিরাপত্তা বাড়ানো হবে।

আইসিসির একজন মুখপাত্র সংবাদমাধ্যমটিকে বলেছেন, ‘বিশ্বকাপে সবার নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রথম অগ্রাধিকার। আমাদের অনেক ভালো এবং শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা আছে। আমরা আয়োজক দেশগুলোর কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করি এবং বৈশ্বিক পরিস্থিতিতে নজর রাখছি। আয়োজনে যেকোনো ধরনের ঝুঁকি কমাতে আমাদের উপযুক্ত পরিকল্পনা রয়েছে।

Reneta

ম্যানহাটন থেকে ২৫ মাইল পূর্বে অবস্থিত নাসাউ কাউন্টি স্টেডিয়াম। টি-টুয়েন্টি বিশ্বকাপে ৩ থেকে ১২ জুন পর্যন্ত মোট ৮ ম্যাচ গড়াবে এখানে। নিউইয়র্কে চারটি ম্যাচ খেলবে ভারত। আগামী ১ জুন বাংলাদেশের বিপক্ষে একটি ওয়ার্মআপ ম্যাচেও মুখোমুখি হবে রোহিত শর্মার দল। মূলপর্বে ৫ জুন কানাডার বিপক্ষে, ৯ জুন পাকিস্তান এবং ১২ জুন তাদের প্রতিপক্ষ স্বাগতিক যুক্তরাষ্ট্র।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইসিসিটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নিউইয়র্কপাকিস্তান২৪ভারত-পাকিস্তান ম্যাচভারত২৪যুক্তরাষ্ট্র২৪লিড স্পোর্টসহামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

সোশ্যাল মিডিয়ায় আসক্তি: মেটা-ইউটিউবকে দায়ী করে আদালতের রায়

মার্চ ২৬, ২০২৬

হরমুজের পর বাব আল-মান্দেব প্রণালী বন্ধের হুমকি ইরানের

মার্চ ২৬, ২০২৬

ট্রফি দেবে না মরক্কোকে, ক্রীড়া আদালতে আপিল সেনেগালের

মার্চ ২৬, ২০২৬

বাস ডুবি: জাহাঙ্গীরনগর শিক্ষার্থী রাইয়ানসহ তার পরিবারের ৩ জনের মৃত্যু

মার্চ ২৬, ২০২৬

সন্‌জীদা খাতুনকে ঘিরে ছায়ানটে আবেগঘন সন্ধ্যা

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT