চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে কোচিং করাবেন পন্টিং

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০০ পূর্বাহ্ন ০৭, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) দল ওয়াশিংটন ফ্রিডমের হেড কোচ নিযুক্ত হয়েছেন। তিনি সিডনি সিক্সার্সের কোচ এবং তার দীর্ঘদিনের পরামর্শদাতা গ্রেগ শিপার্ডের কাছ থেকে দায়িত্ব নেবেন। এমএলসির প্রথম আসরে ফ্রিডম তৃতীয় স্থানে ছিল।

দ্বিতীয় মৌসুমের আগে ওয়াশিংটন ফ্রিডমের কোচ হওয়ার বিষয়টি পন্টিং নিজেই নিশ্চিত করেছেন। ফ্র্যাঞ্চাইজির সাথে ইতিমধ্যে তিনি দুই বছরের চুক্তি স্বাক্ষর করেছেন।

বিবৃতিতে পন্টিং বলেন, ‘২০২৪ সালে ওয়াশিংটন ফ্রিডমে যোগ দিতে পেরে আমি ভীষণ রোমাঞ্চিত। মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেট সত্যিই ছড়িয়ে পড়ছে। মেজর লিগ ক্রিকেটে সম্পৃক্ত হওয়ার অপেক্ষায় আছি।’

‘ওয়াশিংটন ফ্রিডমের সাথে জড়িত সবাই আমাকে প্রভাবিত করেছে। যদিও আমার সঙ্গী গ্রেগ শিপার্ডকে জায়গায় আসাটা কিছুটা অবাস্তব মনে হচ্ছে। একটি সফল ফ্র্যাঞ্চাইজি তৈরির করার জন্য সম্ভবত তার চেয়ে ভালো আর কেউ নেই। আমরা আসন্ন মৌসুমের দিকে চোখ রাখতে তার কাজটি সম্পন্ন করতে প্রস্তুত।’

শিপার্ড অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিউ সাউথ ওয়েলস ব্লুজ এবং সিডনি সিক্সার্সের হয়ে কাজ করার জন্য ওয়াশিংটন ফ্রিডমের কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন।

ওয়াশিংটন ফ্রিডমের ক্রিকেটের মহাব্যবস্থাপক মাইকেল ক্লিঙ্গার বলেছেন, ‘পন্টিংয়ের চুক্তি স্বাক্ষর মার্কিন যুক্তরাষ্ট্রে সংগঠন এবং ক্রিকেটে একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলবে।

Reneta

‘রিকি তার খেলোয়াড়ি জীবনের দিনগুলোতে বিশ্বের অন্যতম স্বীকৃত এবং শ্রদ্ধেয় ক্রিকেটার ছিলেন। এখন বিশ্বব্যাপী সবচেয়ে সম্মানিত এবং লোভনীয় কোচদের একজন।’

‘খেলোয়াড়রা রিকির হয়ে খেলতে চায়। সেই খেলোয়াড়দের মধ্যে থেকে প্রতিভা ও সেরাটা বের করে আনার ব্যাপারে তার অবিশ্বাস্য দৃষ্টিভঙ্গি রয়েছে।’

ওয়াশিংটন ফ্রিডম ফ্র্যাঞ্চাইজির মালিক সঞ্জয় গোভিল বলেছেন, ‘পন্টিংয়ের নিয়োগ এমএলসির ইতিবাচক বিবর্তন অব্যাহত রাখবে এবং প্রথম মৌসুমের ভিত্তি গড়ে তুলবে। অত্যন্ত গর্ব এবং প্রত্যাশার সাথে আমরা রিকি পন্টিংকে হেড কোচ হিসেবে স্বাগত জানাই।’

সাবেক অজি ব্যাটার বর্তমানে আইপিএলের দল দিল্লি ক্যাপিট্যালসের কোচ হিসেবে কাজ করছেন। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স এবং অস্ট্রেলিয়ার জাতীয় দলের দায়িত্ব পালন করেছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াএমএলসিওয়াশিংটন ফ্রিডমপন্টিংযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্যাচ ছেড়ে ম্যাচ হাতছাড়া নেদারল্যান্ডসের, জয়ে শুরু পাকিস্তানের

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’-এ ফিরছেন জনি ডেপ!

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ভারতের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

সাফ ফাইনাল: ভারতের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

শেরপুরের ছোনকায় ইউটার্ন বন্ধের প্রতিবাদে মানববন্ধন

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT