ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের তৃতীয় দিনে কুয়েতে একটি মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার(২ মার্চ) স্থানীয় সময় সকালে এই দুর্ঘটনা ঘটে, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নিচের দিকে নামতে শুরু করে। পরিস্থিতি বুঝে পাইলট দ্রুত বিমান থেকে বের হয়ে যান। ফলে তিনি নিরাপদে বেঁচে যান এবং অক্ষত আছেন বলে জানা গেছে।
বিধ্বস্ত বিমানটি কুয়েতের একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারের ভেতরে গিয়ে পড়ে। এতে সেখানে কর্মরত দুই শ্রমিক আহত হন। আহতদের দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।







