চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০০ এমপিসহ গুয়েতেমালার ৩০০ ব্যক্তির ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৮ পূর্বাহ্ন ১২, ডিসেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

গণতান্ত্রিক প্রক্রিয়া ও আইনের শাসনে বাধা দেওয়ার অভিযোগে মধ্য আমেরিকার সবচেয়ে জনবহুল দেশ গুয়েতেমালার ১০০ জন এমপিসহ (সংসদ সদস্য) প্রায় ৩০০ জন ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

গতকাল (১১ ডিসেম্বর) সোমবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একটি বিবৃতিতে এই ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ভিসা নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের মধ্যে বেসরকারি খাতের প্রতিনিধি এবং তাদের পরিবারের সদস্যরা রয়েছেন।ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, মার্কিন আইন অনুযায়ী গোপনীয়তা রক্ষায় নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি। নাম প্রকাশ না হলেও এসব ব্যক্তিই দেশটির গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার সাথে জড়িত।

সম্প্রতি গুয়েতেমালার নবনির্বাচিত প্রেসিডেন্ট বার্নার্ডো আরেভালোর বিজয়কে বাতিল করতে চেয়ে আইনি পদক্ষেপ নিয়েছেন দেশটির প্রসিকিউটররা। গত শুক্রবার এই পদক্ষেপের কঠোর সমালোচনা করে আরেভালো বলেছেন, এই পদক্ষেপ ন্যায়ভ্রষ্ট ও অভ্যুত্থান চেষ্টার সমান। তার এমন বক্তব্য প্রদানের পরই দেশটির ১০০ জন এমপিসহ প্রায় ৩০০ জন ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, গণতন্ত্র বিরোধী বহু কর্মকাণ্ডের ধারাবাহিকতায় এই কঠিন ব্যবস্থা নেওয়া হয়েছে। গুয়েতেমালার জনগণ তাদের কথা বলেছেন। তাদের বক্তব্যকে অবশ্যই সম্মান জানাতে হবে। গুয়াতেমালার গণতন্ত্র ক্ষুণ্ন করে এমন যে কোন ব্যক্তির ওপর এই ধরনের নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।

এছাড়া এরআগে একইদিনে আফগানিস্তানের সাবেক স্পিকারসহ দুই সরকারি কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরাসহ দেশটির ৪৪টি প্রতিষ্ঠান, বসনিয়া ও হার্জেগোভিনার সাবেক সরকারি কৌঁসুলি এবং গোয়েন্দা সংস্থার সাবেক পরিচালক, ডোমিনিকান রিপাবলিকের সাবেক অ্যাটর্নি জেনারেল, হাইতির সাবেক প্রধানমন্ত্রী ও দুজন সাবেক সিনেটর, লাইবেরিয়ার সাবেক অর্থমন্ত্রী এবং মার্শাল দ্বীপপুঞ্জের সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধেও ভিসা বিধিনিষেধ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গুয়াতেমালানিষেধাজ্ঞাভিসাভিসা নিষেধাজ্ঞামার্কিন ভিসা নিষেধাজ্ঞামার্কিন স্টেট ডিপার্টমেন্টম্যাথু মিলারযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্রিস উপকূলে ১৮ বাংলাদেশির মৃত্যু

মার্চ ২৮, ২০২৬

ক্রীড়াবিদের জন্য ‘স্পোর্টস কার্ড’ আনছে সরকার

মার্চ ২৮, ২০২৬

শেখ হাসিনা জেনারেলদের সব শর্ত মানলেও খালেদা জিয়ার না

মার্চ ২৮, ২০২৬

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রোববার

মার্চ ২৮, ২০২৬

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টনে তারেক রহমান

মার্চ ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT