চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের অসম আচরণের কোন মানে হয় না’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩১ অপরাহ্ন ১৫, জুন ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের অসম আচরণের কোন মানে হয় না বলে উল্লেখ করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক উপদেষ্টা ব্রহ্মা চেলানি। তিনি বলেন, বাইডেন প্রশাসন পাকিস্তানে অঘোষিত সামরিক আইন পরিস্থিতির বিষয়ে নীরব, অথচ বাংলাদেশে কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার হুমকি দিচ্ছে!

জাপানভিত্তিক ইংরেজি ভাষার সাপ্তাহিক পত্রিকা নিক্কেই এশিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে ভারতীয় এই উপদেষ্টা বলেন, তবে কি পাকিস্তানের জন্য গণগ্রেফতার, গুম ও নির্যাতন রাজনৈতিক অস্ত্রে পরিণত হয়েছে?

ব্রহ্মা চেলানি নয়াদিল্লি সেন্টার ফর পলিসি রিসার্চের এমেরিটাস অফ স্ট্রাটেজিক স্টাডিস বিভাগের অধ্যাপক। এছাড়া লেখক হিসেবেও তার খ্যাতি রয়েছে। ‘ওয়াটার: এশিয়াস নিউ ব্যাটলগ্রাউন্ড’সহ মোট ৯টি বই লিখেছেন এই ভারতীয় অধ্যাপক।

ব্রহ্মা চেলানি বলেন, যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক অধিকারের প্রচার দীর্ঘদিন ধরে নির্বাচনী, ভূ-রাজনৈতিক বিবেচনায় বাড়াচ্ছে। গণতন্ত্রের জন্য নিষেধাজ্ঞাকে হাতিয়ার করছে।

বাংলাদেশের ক্ষেত্রে বাইডেন প্রশাসন আরও দু’টি বিষয়কে কাজে লাগাতে চাচ্ছে। যেমন- অনেক বাংলাদেশি রাজনীতিবিদদের নিকটাত্মীয়রা যুক্তরাষ্ট্র বা ব্রিটেনে বসবাস করছে। এরমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদের যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড রয়েছে। এছাড়াও বাংলাদেশের রপ্তানির সিংহভাগই যুক্তরাষ্ট্রে যায়।

ব্রহ্মা চেলানি বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন যা বলেছেন তা নিয়ে খুব কম লোকই আপত্তি করতে পারেন। তিনি বলেছেন, মার্কিন লক্ষ্য ২০২৪ সালের শুরুতে হতে যাওয়া বাংলাদেশের পরবর্তী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।

Reneta

‘তবে গণতান্ত্রিক এই নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করার জন্য দায়ী বা জড়িত ব্যক্তিদের বিষয়ে ভিসা বন্ধ করার তার যে হুমকি তা এই লক্ষ্যের প্রচারের জন্য খুব কমই সহায়ক হবে’, বলেন চেলানি।

ব্রহ্মা চেলানি

 

তিনি লিখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে সরকার পরিবর্তনের কৌশল অনুসরণ করছে। তারা গণতন্ত্রের বদলে এমন একটি সরকার চালু করার চেষ্টা করছে যার গণতান্ত্রিক অস্তিত্ব থাকবে না। তিনি এপ্রিলে সংসদে বলেছিলেন, ‘এটি একটি অগণতান্ত্রিক পদক্ষেপ হবে।’

চেলানি বলেন, বাংলাদেশের ইসলামপন্থীদের বিরোধিতা থাকা সত্ত্বেও ২০০৯ সাল থেকে একটি ধর্মনিরপেক্ষ সরকারের নেতৃত্ব এগিয়ে যাচ্ছে দেশটি। শেখ হাসিনা দেশকে রাজনৈতিক স্থিতিশীলতা এবং দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি দিয়েছেন। এছাড়াও তিনি বলেন, ইউক্রেন যুদ্ধের বৈশ্বিক অর্থনৈতিক পতন কিছুটা বাংলাদেশের উপরও প্রভাব পড়ছে।

ব্রহ্মা চেলানি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিপথের চিত্র পাকিস্তানের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার কারণে সম্পূর্ণ বিপরীতে রয়েছে। পাকিস্তান টলমল অবস্থায় রয়েছে। অথচ ২০২১ সালে এবং চলতি বছরের শুরুতে বাইডেন প্রশাসন কর্তৃক আয়োজিত সামিট ফর ডেমোক্রেসি থেকে বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে পাকিস্তানকে দু’বারই আমন্ত্রণ জানানো হয়, যদিও তারা এতে অংশগ্রহণ করেনি।

স্বল্পমেয়াদী ভূ-রাজনৈতিক বিবেচনাকে অগ্রাধিকার দিয়ে পাকিস্তানকে পুরস্কৃত করছে বাইডেন প্রশাসন। অন্যদিকে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে সমালোচনা করে আসছে তার প্রশাসন। ২০২১ সালে বাংলাদেশের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং এর ছয়জন বর্তমান ও সাবেক কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছিল যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, ব্লিঙ্কেনের ভিসা-নিষেধাজ্ঞার ঘোষণাটি পরিষ্কারভাবে হাসিনা সরকারের সদস্যদের লক্ষ্য করে। এতে আইন প্রয়োগকারী বং অন্যান্য নিরাপত্তা কর্মকর্তারাও যুক্ত রয়েছে। যদিও নতুন নীতির ঘোষণায় বিরোধী দলগুলোর সদস্যদেরও উল্লেখ করা হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: মার্কিন নিষেধাজ্ঞা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

রোববার সন্ধ্যায় বিটিভিতে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্মঘটের মধ্যেও চট্টগ্রাম বন্দর সচল থাকার দাবি বন্দর চেয়ারম্যানের

ফেব্রুয়ারি ৮, ২০২৬
রিনা খান, ছবি: নাহিয়ান ইমন

সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে করে নির্বাচনী প্রচারে মির্জা ফখরুল।

ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে চেপে জনতার দুয়ারে মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT