চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি স্থায়ী করতে কাজ করছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৮ অপরাহ্ন ১৭, মে ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সম্প্রতি শুরু হওয়া দক্ষিণ এশীয়ার দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে উত্তেজনা বা যুদ্ধপরিস্থিতি স্বাভাবিক করতে এবং ‘যুদ্ধবিরতি স্থায়ী’ করতে যুক্তরাষ্ট্রের সাথে কাজ করছে যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি এবং আস্থা তৈরিতে সংলাপের জন্য যুক্তরাষ্ট্রের পাশাপাশি কাজ করছে যুক্তরাজ্য।

শনিবার (১৭ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, শনিবার পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এসব কথা বলেন।

পাকিস্তানের কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, দেশটি বলছে, দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই প্রতিদ্বন্দ্বীর কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ লড়াইয়ের উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ব্রিটেন ও অন্যান্য দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যার ফলে একটি শক্তিশালী কূটনৈতিক তৎপরতায় গত ১০ মে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়।

তবে বিশ্লেষক ও কূটনীতিকরা বলছেন যেকোনো সময় এই যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে।

দুই দিনের সফর শেষে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে আস্থা তৈরি করার জন্য সংলাপ আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। দুই দেশের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছি।

তিনি বলেন, দুই প্রতিবেশীর দীর্ঘ ইতিহাস রয়েছে কিন্তু তারা এমন প্রতিবেশী যে গত কয়েক বছরে একে অন্যের সঙ্গে খুব কমই আলোচনা করতে পেরেছে। আমরা নিশ্চিত করতে চাই যে তাদের মধ্যে আর কোনো ধরনের উত্তেজনা দেখা দেবে না এবং যুদ্ধবিরতি টিকে থাকবে।

Reneta

যুদ্ধবিরতির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনা তৃতীয় কোনো দেশে হওয়া উচিত। তবে এর জন্য এখনো কোনো স্থান ও দিনক্ষণ নির্ধারণ করা হয়নি।

Jui  Banner Campaign
ট্যাগ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিভারত-পাকিস্তানভারত-পাকিস্তান উত্তেজনাভারত-পাকিস্তান যুদ্ধবিরতিযুদ্ধবিরতি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ অভিষেক রাঙাতে পারল না ইতালি, রেকর্ডমাল্যে জয় স্কটল্যান্ডের

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এজাজকে অপসারণ

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বাংলা ছবির সর্ববৃহৎ উৎসবে কারা পেল পুরস্কার?

ফেব্রুয়ারি ৯, ২০২৬
জেনে নিন কোন কেন্দ্রে যাবেন ভোট দিতে

কোন কেন্দ্রে আপনার ভোট, জেনে নিন সহজে

ফেব্রুয়ারি ৯, ২০২৬
নির্বাচনি জনসভায় তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

এই মুহূর্তে দেশ পরিচালনার একমাত্র অভিজ্ঞ দল বিএনপি: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT