পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভকারীদের ওপর মার্কিন মেরিন সেনাদের গুলি চালানোর ঘটনা ঘটেছে।
আজ ৩ মার্চ মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, যখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নিহত হওয়ার খবর জানার পর পাকিস্তানের বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তখনই এই ঘটনাটি ঘটে।
মার্কিন কর্মকর্তাদের নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানায়, করাচিতে শত শত বিক্ষোভকারী কনস্যুলেটের সামনে সমাবেশ করলে সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় মার্কিন মেরিন সেনারা গুলিও ছুড়েছে। তবে, ওই গুলিতে সরাসরি কেউ হতাহত হয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়।
বিক্ষোভ চলাকালীন স্থানীয় পুলিশ বা বেসরকারি নিরাপত্তা কর্মীরাও গুলি ছোড়ার সম্ভাবনা রয়েছে, তবে এই বিষয়েও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। ঘটনার পর পাকিস্তানে মার্কিন দূতাবাস নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে সব ভিসা কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে।

