চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩২ অপরাহ্ন ১৪, জানুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A

আগামী সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্র সরকার ৭৫টি দেশের জন্য সব ধরনের ইমিগ্র্যান্ট ভিসা প্রসেসিং স্থগিত করছে। এর মধ্যে বাংলাদেশ ও পাকিস্তানসহ আফগানিস্তান, কুয়েত, সোমালিয়া, ইরান, রাশিয়া, থাইল্যান্ড, নাইজেরিয়া, ইয়েমেন, ইরাক, ব্রাজিলসহ আরও অনেক দেশ রয়েছে।

ফক্স নিউজের প্রতিবেদনে জানা গেছে, আগামী ২১ জানুয়ারি থেকে এই স্থগিত কার্যক্রম শুরু হবে এবং পুনঃমূল্যায়ন না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকাল ধরে চলবে।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট কনস্যুলার অফিসারদের নির্দেশ দিয়েছে, তারা ‘পাবলিক চার্জ’ আইনের অধীনে ভিসা আবেদন বাতিল করতে পারবেন।

বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ভ্রমণ, শিক্ষা ও ব্যবসায়িক বিনিময়ের ওপর বড় প্রভাব ফেলবে। বাংলাদেশ ও পাকিস্তান থেকে বহু মানুষ মার্কিন ভিসা নিয়ে পড়াশোনা, চিকিৎসা ও বাণিজ্যিক কাজে যান। এখন তাদের যাত্রা স্থগিত হবে এবং আবেদনকারীদের নতুন নিয়ম অনুযায়ী যাচাই-বাছাইয়ের মুখোমুখি হতে হবে।

নতুন নিয়মে কারা ভিসা পাবেন না?
‘পাবলিক চার্জ’ আইন অনুযায়ী, যদি কেউ মার্কিন সরকার থেকে ভাতা বা অন্যান্য সামাজিক সুবিধা নিতে পারে বলে মনে করা হয়, তবে তার ভিসা বাতিল করা যাবে। নতুন নির্দেশনায় বিবেচনা করা হবে বয়স, স্বাস্থ্য, ইংরেজি দক্ষতা, আর্থিক অবস্থা, দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন কি না- এমন নানা বিষয়।

ট্রাম্প জানালেন, আমেরিকায় বাংলাদেশের অর্ধেকের বেশি পরিবার সরকারি সহায়তা নেয়।

Reneta

স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগগট বলেন, ‘আমরা দীর্ঘদিনের অভিজ্ঞতা ব্যবহার করে দেখব কোনো বিদেশি নাগরিক মার্কিন সমাজে অতিরিক্ত সাহায্যের ওপর নির্ভর হতে পারেন কি না। যারা হবেন বলে মনে হবে, তাদের ভিসা বাতিল করা হবে।’

বছরের প্রথম দিকে ট্রাম্প প্রশাসন এক লক্ষাধিক ভিসা বাতিল করেছিল। নতুন স্থগিতাদেশে কেবলমাত্র ‘সীমিত ক্ষেত্রে’ ছাড় দেয়া হবে, যেখানে আবেদনকারী পাবলিক চার্জের শর্ত পুরোপুরিভাবে পাস করবে।

২০০২ সালের বিধি অনুযায়ী কনস্যুলাররা পাবলিক চার্জের ভিত্তিতে আবেদনকারীদের প্রত্যাখ্যান করতে পারেন। তবে ২০১৯ সালে ট্রাম্প প্রশাসন এই নীতিকে বিস্তৃত করেছিল, পরে বাইডেন প্রশাসন সেই পরিবর্তন কিছুটা বাতিল করেছিল। এবার পুনঃমূল্যায়নের জন্য ৭৫ দেশের জন্য স্থগিতাদেশ জারি করা হলো।

স্থগিতাদেশে থাকা দেশগুলো
আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগা ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামা, বাংলাদেশ, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, ভূটান, বসনিয়া, ব্রাজিল, মিয়ানমার, ক্যাম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, আইভরি কোস্ট, কিউবা, কঙ্গো প্রজাতন্ত্র, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো, ডমিনিকা, মিশর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজস্তান, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, মেসিডোনিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টেনেগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, পাকিস্তান, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডা, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, সাউথ সুদান, সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান এবং ইয়েমেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইমিগ্র্যান্ট ভিসামার্কিন ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতস্টেইট ডিপার্টমেন্ট কনস্যুলারস্থগিতাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কিন সেনা দল

ইরানে সীমিত স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

মার্চ ২৯, ২০২৬

ঈদের বিরতি শেষে আবারও শুরু সংসদ অধিবেশন

মার্চ ২৯, ২০২৬

নতুন ‘হ্যারি পটার’ ট্রেলারে ইন্টারনেট দুনিয়ায় ঝড়

মার্চ ২৯, ২০২৬

চারদিকে ‘চক্র ২’-এর প্রশংসা, সাফল্য উদযাপন

মার্চ ২৯, ২০২৬

প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT