চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন বিষয়ে যে বার্তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৪ পূর্বাহ্ন ০৫, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A
matthew miller state department

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে উঠে এসেছে বাংলাদেশের নির্বাচনী পরিবেশ প্রসঙ্গ। আসন্ন জাতীয় সংসদ নিবাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সরকার, বিরোধী দল ও সুশীল সমাজসহ সকল অংশগ্রহণকারীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার।

গতকাল (৪ ডিসেম্বর) স্থানীয় সময় সোমবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে এই আহ্বান জানান ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার।

ব্রিফিংয়ে একজন প্রশ্নকারী প্রশ্ন করেন, বাংলাদেশ সরকার নির্বাচন পরিচালনা করছে ২০টিরও বেশি বিরোধী দলের নেতা-কর্মীকে আটক করে। যেখানে ৬ দিনে ৩ জন বিরোধী কর্মী মারা যাওয়ার ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে বিরোধী কর্মীদের গ্রেপ্তার করায় পুলিশ হেফাজতে মৃত্যু বাড়ছে। টার্গেট করা ব্যক্তিকে না পেলে তার পরিবারের সদস্যদের আটক করা হচ্ছে। নির্বাচনে জয় নিশ্চিত করার জন্য নব্য প্রতিষ্ঠিত ‘কিংস পার্টি’কে ভোটে অংশগ্রহণ করার অনুমতি দেওয়া হচ্ছে। বিএনপিসহ বড় রাজনৈতিক দলগুলো এই নির্বাচন বয়কট করছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনাকে কীভাবে মূল্যায়ন করছে যুক্তরাষ্ট্র?

জবাবে ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, আমি জানি এমন অনেকেই আছেন যাদের এখনও প্রশ্ন করার আছে। আমি নির্বাচনের ফলাফল নিয়ে অনুমান করতে যাচ্ছি না। আমি তাই বলব, যা আগেও বেশ কয়েকবার বলেছি। আমরা বাংলাদেশি জনগণের স্বার্থে বাংলাদেশের সরকার, বিরোধী দল, সুশীল সমাজ এবং সকল অংশগ্রহণকারীকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার জন্য আহ্বান জানাতে থাকব। যাতে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় সংসদ নিবাচননির্বাচনবাংলাদেশের নির্বাচন পরিস্থিতিমার্কিন স্টেট ডিপার্টমেন্টম্যাথিউ মিলার
শেয়ারTweetPin

সর্বশেষ

বারাক ওবামাকে বানর রূপে দেখানো ভিডিও মন্তব্য, বিতর্কে ডোনাল্ড ট্রাম্প

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

শরীয়তপুর সদর উপজেলায় আখের আবাদ কমছে

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

‘বয়কট’ থেকে ম্যাচে ফিরে গোল করেছেন রোনালদো

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়া ডার্ট ফ্রগের বিষ ব্যবহার করে আলেক্সি নাভালনিকে হত্যা করেছে: যুক্তরাজ্য

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইমরানকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত, পার্লামেন্টে বিরোধীদের অবস্থান কর্মসূচি

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT