চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজানীতির প্রতিবাদে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের পদত্যাগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৮ পূর্বাহ্ন ২৭, এপ্রিল ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

গাজা যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের নীতির বিরোধিতা করে পদত্যাগ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের আরবি ভাষার মুখপাত্র হালা রারিত। গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে মার্কিন পররাষ্ট্র দপ্তরে এটি তৃতীয় পদত্যাগ।

শনিবার ২৭ এপ্রিল রয়টার্স’র প্রতিবেদনে বলা হয়, প্রায় দুই দশক আগে রারিত মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক ও মানবাধিকার কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছিলেন। তিনি দুবাই আঞ্চলিক মিডিয়া হাবে ডেপুটি ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম লিংকড-ইন এর এক পোস্টে রারিত বলেন, ‘১৮ বছর যাবৎ মার্কিন পররাষ্ট্র দপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্বটি পালন করে আমি এখন যুক্তরাষ্ট্রের গাজা নীতির বিরোধিতা করে ২০২৪ সালের এপ্রিলে পদত্যাগ করেছি।’

গত বৃহস্পতিবার পদত্যাগের বিষয়ে জিজ্ঞাসা করলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, কোনো কর্মকর্তা যখন সরকারি নীতির সাথে একমত না হয়, তখন তাদের দৃষ্টিভঙ্গি প্রকাশ করার ব্যবস্থা রয়েছে এই দপ্তরের।

এছাড়া মার্চে পররাষ্ট্র দপ্তরে মানবাধিকার ব্যুরোর পররাষ্ট্রবিষয়ক অফিসার অ্যানেলে শেলাইন ইসরায়েলের প্রতি বাইডেন প্রশাসনের সমর্থন করার প্রতিবাদে পদত্যাগ করেন। তিনি বলেছিলেন, তার মানবাধিকার সুরক্ষার দায়িত্বটি পালন করা ‘প্রায় অসম্ভব’ হয়ে পড়েছে।

এর আগে মার্কিন অস্ত্র হস্তান্তর তদারকির দায়িত্বে থাকা পররাষ্ট্র দপ্তরের বর্ষীয়ান সাবেক পরিচালক যশ পল ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করার ব্যাপারে প্রেসিডেন্ট বাইডেনের ‘ধ্বংসকর, অন্যায়’ নীতির প্রতিবাদে পদ্যাগ করেছিলেন। গাজা যুদ্ধ শুরুর সময়ই তিনি পদত্যাগ করেছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাজা যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের নীতিগাজানীতির প্রতিবাদে মার্কিন মুখপাত্রেরমার্কিন পররাষ্ট্র মন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

শুধু স্টার সিনেপ্লেক্স থেকেই ‘বনলতা এক্সপ্রেস’-এর আয় ৫ কোটি!

এপ্রিল ১১, ২০২৬

জেট ফুয়েলের বাড়তি দাম ও উচ্চ ফিতে বিপর্যস্ত এভিয়েশন খাত

এপ্রিল ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

মালদ্বীপে ১০ তলা ভবন থেকে পড়ে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

এপ্রিল ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এবার ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক নদীতে!

এপ্রিল ১১, ২০২৬

ঘরে-গোডাউনে পেট্রোল-ডিজেল কিনে অযথা মজুত, অপেক্ষায় ভয়াবহ বিপদ

এপ্রিল ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT