যুদ্ধবিরতি বজায় রাখার জন্য ভারত ও পাকিস্তানের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ভারত ও পাকিস্তান দুই দেশেরই শক্তিশালী এবং অটল নেতৃত্বের জন্য আমি অত্যন্ত গর্বিত।
রোববার (১১ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশাল এ এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প এ প্রশংসা করেন।
প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, সঠিক সময়ে তিনি প্রজ্ঞা এবং সাহস দেখিয়েছিলেন এবং এই সংঘাত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কারণ এই সংঘাতের ফলে লাখ লাখ নিরীহ মানুষের মৃত্যু এবং বিশাল ক্ষতি হতে পারতো।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র আপনাকে এই ঐতিহাসিক সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করতে পেরেছে বলে আমি গর্বিত।
প্রেসিডেন্ট ট্রাম্প ভারত ও পাকিস্তানের সাথে বাণিজ্য বৃদ্ধির কথাও বলেছেন তার পোস্টে। এর পাশাপাশি, ভারত ও পাকিস্তানের সাথে একসাথে কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার কথাও বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।








