চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউএস ওপেনে চ্যাম্পিয়ন আলকারাজ, র‌্যাঙ্কিংয়েও সেরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৭ পূর্বাহ্ন ০৮, সেপ্টেম্বর ২০২৫
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

২০২৫ সালের ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন স্পেনের তারকা টেনিস খেলোয়াড় কার্লোস আলকারাজ। মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থার অ্যাশ স্টেডিয়ামে আসরের বর্তমান চ্যাম্পিয়ন ইতালিয়ান জান্নিক সিনারকে হারিয়েছেন তিনি। এ নিয়ে ২২ বর্ষী স্পেনিয়ার্ড আলকারাজ দুটি ইউএস ওপেন চ্যাম্পিয়নশিপ বা গ্র্যান্ডস্লাম জিতলেন।

ফাইনাল ম্যাচের আগে এটিপি র‌্যাঙ্কিংয়ের এক নাম্বারে ছিলেন সিনার, দুইয়ে আলকারাজ। ম্যাচের সমীকরণ ছিল আলকারাজ ও সিনারের মধ্যে যিনি শিরোপা জিতবেন এটিপি র‌্যাঙ্কিংয়ের এক নাম্বারে উঠে যাবেন তিনি। সিনারকে সরিয়ে এক চলে এসেছেন আলকারাজ। এ নিয়ে মোট ছয়টি মেজর শিরোপা বা গ্র্যান্ডস্লাম জিতলেন স্পেনের তারকা।

আসরের বর্তমান চ্যাম্পিয়ন ইতালিয়ান সিনারকে ফাইনালে নেমে মোটেও সুবিধা করতে দেননি আলকারাজ। পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেছেন তিনি। দ্বিতীয় সেটে সিনার দারুণভাবে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও শেষপর্যন্ত আলকারাজের শক্তি ও গতির কাছে হেরে যান।

আলকারাজ ম্যাচে সিনারকে হারিয়েছেন ৬-২, ৩-৬, ৬-১ এবং ৬-৪ সেটে। দ্বিতীয় সেটের পর চতুর্থ ও শেষ সেটে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেছিলেন সিনার। তবে আলকারাজের গতি ও শক্তির সাথে কুলিয়ে উঠতে পারেননি। তিনটি গ্র্যান্ডস্লামে এককের ফাইনালে মুখোমুখি হওয়া ইতিহাসের প্রথম দুই খেলোয়াড় সিনার ও আলকারাজ।

এ বছরের জুন মাসে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন সিনার ও আলকারাজ। ওই ম্যাচে আলকারাজ ৪-৬, ৬-৪, ৭-৬, ৭-৬ সেটে হারিয়ে ফেঞ্চ ওপেনের শিরোপা জিতেছিলেন। ওই ম্যাচে আলকারাজকে যে প্রতিরোধটা দিয়েছিলেন সিনার তার ধারেকাছেও ছিল না এ ম্যাচের পারফরম্যান্স।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আলকারাজইউএস ওপেনইতালিফ্রেঞ্চ ওপেনলিড স্পোর্টসসিনারস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরের ভুবনে শোকের ছায়া, প্রয়াত মাহবুবা রহমান

মার্চ ২৬, ২০২৬

কেমন হল ইমনের পিএসএল অভিষেক

মার্চ ২৬, ২০২৬

স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করা হয়নি ফেনীর বহু মাদ্রাসায়

মার্চ ২৬, ২০২৬

টোকিওতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

মার্চ ২৬, ২০২৬

‘স্বাধীনতার প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব’

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT