চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলে অস্ত্র সরবরাহ নিয়ে বিরোধ: মার্কিন কর্মকর্তার পদত্যাগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৩ পূর্বাহ্ন ২০, অক্টোবর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

গাজা এবং ইসরায়েলের চলমান সংঘাতের সময় ইসরায়েলকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে  বাইডেন প্রশাসন। এই অস্ত্র সরবরাহের প্রতিবাদেই পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

দ্যা গার্ডিয়ান জানিয়েছে, সম্প্রতি ইসরায়েলে অস্ত্র সরবরাহের বিরোধিতা করে পদত্যাগ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক-সামরিক বিষয়ক ব্যুরোর কংগ্রেশনাল এবং পাবলিক অ্যাফেয়ার্সের পরিচালক যশ পল। তিনি যুক্তরাষ্ট্র থেকে অন্যান্য দেশে অস্ত্র পাঠানোর বিষয়টি দেখভাল করার দায়িত্বে ছিলেন।

দীর্ঘ ১১ বছর ধরে যুক্তরাষ্ট্রেরপররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক-সামরিক বিষয়ক ব্যুরোতে কাজ করে আসছিলেন যশ পল। তিনি জানান, মানসিকভাবে এই চাকরি আর চালিয়ে যেতে পারছেন না তিনি। কারণ এই পদে বহাল থাকলে বেসামরিক ফিলিস্তিনিদের হত্যায় ভূমিকা রাখতে হয়।

যশ পল তার পদত্যাগপত্রে লিখেছেন, ইসরায়েল এখন যা করছে এবং যুক্তরাষ্ট্র যেভাবে তাদের সহযোগিতা দিচ্ছে তা ইসরায়েল এবং ফিলিস্তিন উভয়ের জন্য আরও দুর্ভোগের কারণ হবে। আমার শঙ্কা কাজ করছে, গত কয়েক দশকে যেসব ভুল আমরা করেছি, এখন আবার তারই পুনরাবৃত্তি করছি। আমি আর এই প্রক্রিয়ার অংশ হতে চাই না।

একটি সাক্ষাৎকারে তিনি বলেন, হামাসের হামলার ভয়াবহতা আর নৃশংসতার বিষয়টি বিবেচনায় রেখে আমি বলছি, ইসরায়েল এই হামলার প্রতিক্রিয়া যেভাবে দেখাবে বা দেখাচ্ছে, তাতেই আমি ভয় পাচ্ছি। তাদের আত্মরক্ষার অধিকারকে আমি সমর্থন করি। কিন্তু এর কারণে কত ফিলিস্তিনি শিশুকে মারা যেতে হবে তা নিয়েই আমার প্রশ্ন।

তিনি আরও বলেন, ইসরায়েল যেভাবে ২০ লাখ মানুষের শহর গাজায় পানি, খাদ্য ও বিদ্যুৎ সরবরাহ, চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছে তাতে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী অন্যরকম পদক্ষেপ নেওয়া উচিত ছিল। আমেরিকার অস্ত্র যাতে মানবাধিকার লঙ্ঘনকারীদের হাতে না যায়, আইন অনুযায়ী তা নিশ্চিত করার কথা ছিল যা ব্যর্থ হচ্ছে।

Reneta

যশ পল মনে করেন, মানসিক দেউলিয়াত্ব থেকে যুক্তরাষ্ট্র সরকার একটি আবেগপ্রবণ সিদ্ধান্ত নিয়েছে এবং ইসরায়েলকে আরও সহায়তা দেওয়ার এই সিদ্ধান্তকে তিনি সমর্থন করতে পারেন না।

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ত্র সরবরাহইসরায়েলগাজামার্কিন কর্মকর্তার পদত্যাগযুক্তরাষ্ট্রহামাস
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় অন্তত ৩০ জনের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

আলোচনা শেষ, উত্তেজনা কাটেনি ইরান–যুক্তরাষ্ট্রের

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচনী উত্তাপে সরগরম সন্দ্বীপ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ছয় বছর ধরে জলাবদ্ধতায় ভুগছে বংশালবাসী

ফেব্রুয়ারি ৭, ২০২৬

কৃষিতে বিনিয়োগে অনন্য উদাহরণ ডা. সানোয়ার হোসেন

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT