ভেনেজুয়েলায় বিশ্বের ১৮ শতাংশ তেল মজুদ রয়েছে যা বিশ্বের বৃহত্তম তেল বাজার। মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে কারাকাস থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করার একদিন পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কথা বলেন।
রোববার ৪ জানুয়ারি এক প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভি।
বিশ্লেষকদের তথ্য মতে, ভেনেজুয়েলা তার তেল মজুদের মাত্র ১ শতাংশ উত্তোলন করে যা মার্কিন পদক্ষেপের ফলে বিশ্ব তেল বাজারে কোনও বড় প্রভাব পড়বে না।
ট্রাম্প এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আমাদের বড় বড় মার্কিন তেল কোম্পানিগুলো ভেনিজুয়েলায় যাবে। কোটি কোটি ডলার বিনিয়োগ করবে, ক্ষতিগ্রস্ত ও ভেঙে পড়া তেল অবকাঠামো মেরামত করবে এবং দেশটির (ভেনিজুয়েলা) জন্য অর্থ উপার্জন শুরু করবে।
এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তেল রপ্তানি বন্ধ করে দেয়। যা তেল উৎপাদনকে আরও সীমিত করে। এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে কিনা তা জানা যায়নি। মার্কিন তেল কোম্পানিগুলি ভেনেজুয়েলায় যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ভারী তেল থেকে শুরু করে মার্কিন নিষেধাজ্ঞা এবং সীমিত পরিশোধন ক্ষমতাসহ বিভিন্ন কারণে, ভেনেজুয়েলার ঘটনা বিশ্ব তেল বাজারে কোনও প্রভাব ফেলবে না।
কয়েক মাসের হুমকি এবং চাপের কৌশলের পর, শনিবার মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় বোমা হামলা চালায় এবং বামপন্থী নেতা মাদুরোকে উৎখাত করে। তাকে নিউ ইয়র্কে বিচারের মুখোমুখি করা হয়।
তবে, এই মার্কিন অভিযানের মাধ্যমে মাদুরোর ১২ বছরের শাসনের অবসান ঘটে, যার মাথার জন্য ৫০ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছিল। ট্রাম্প ট্রুথ সোশ্যালে ভেনেজুয়েলার নেতার হাতকড়া এবং চোখ বেঁধে ক্যারিবীয় অঞ্চলে একটি মার্কিন নৌ জাহাজে একটি ছবি পোস্ট করেছেন। সেখান থেকে তাকে এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মাদক ও অস্ত্রের অভিযোগে মুখোমুখি করার জন্য নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়।








