চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংঘাত নিরসনে ইরানকে ১৫ দফা শান্তি প্রস্তাব যুক্তরাষ্ট্রের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০০ অপরাহ্ন ২৫, মার্চ ২০২৬
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে ইরানের কাছে ১৫ দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় সৃষ্ট অর্থনৈতিক চাপ ও আঞ্চলিক অস্থিরতা কমাতে ওয়াশিংটন এখন আলোচনার পথ জোরদার করছে।

কূটনৈতিক সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব তেহরানে পৌঁছানো হয়েছে। তবে ইরানের শীর্ষ নেতৃত্ব প্রস্তাবটিকে কতটা গুরুত্ব দিচ্ছে কিংবা আলোচনার ভিত্তি হিসেবে গ্রহণ করবে কি না, তা এখনও স্পষ্ট নয়। একইভাবে, এই উদ্যোগে যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল কতটা সম্মত, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করা না হলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ শর্ত অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে নৌ-নিরাপত্তার বিষয়টিও আলোচনায় এসেছে।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলত ইরানের ক্ষেপণাস্ত্র অবকাঠামো ও পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে। এর পাল্টা জবাবে ইরানও ইসরায়েল ও আশপাশের অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে। এতে আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়েছে।

বর্তমানে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, যুদ্ধ চতুর্থ সপ্তাহে গড়ালেও দ্রুত সমাপ্তির কোনো লক্ষণ নেই। এ অবস্থায় হোয়াইট হাউস কূটনৈতিক তৎপরতা বাড়ালেও সামরিক অভিযান চালু রয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, নির্ধারিত সামরিক লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ‘অপারেশন এপিক ফিউরি’ অব্যাহত থাকবে।

এদিকে এই সংকটে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পাকিস্তান। দেশটির সেনাপ্রধান আসিম মুনির যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যোগাযোগ রক্ষায় সক্রিয় রয়েছেন। তিনি ইতোমধ্যে ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করে আলোচনার জন্য পাকিস্তানকে সম্ভাব্য ভেন্যু হিসেবে প্রস্তাব দিয়েছেন।

Reneta

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও চলমান শান্তি উদ্যোগে পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং প্রয়োজনে আলোচনার আয়োজনের আগ্রহ প্রকাশ করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইরান যুদ্ধ ২০২৬যুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজ নিয়ে ‘বড় উপহার’ দিয়েছে ইরান: ট্রাম্পের দাবি

মার্চ ২৫, ২০২৬

রাষ্ট্রপতির প্রেস উইংয়ে দুই কর্মকর্তা নিয়োগ

মার্চ ২৫, ২০২৬
চীনের একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র

তেলনির্ভরতা কমাতে বিকল্প পথে চীন

মার্চ ২৫, ২০২৬

স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

মার্চ ২৫, ২০২৬

জ্বালানি সংকট নেই, নিয়ন্ত্রিত ব্যবহারে সমস্যা হবে না: তথ্যমন্ত্রী

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT