চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: ইতালির প্রতিরক্ষামন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩২ অপরাহ্ন ০৬, মার্চ ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইতালির প্রতিরক্ষামন্ত্রী গাইডো ক্রোসেত্তো। ছবি: সংগৃহীত

ইতালির প্রতিরক্ষামন্ত্রী গাইডো ক্রোসেত্তো। ছবি: সংগৃহীত

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে দাবি করেছেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী গাইডো ক্রোসেত্তো।

বৃহস্পতিবার (৫ মার্চ) দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে দেওয়া বক্তব্যে তিনি বলেন, গত সপ্তাহে চালানো এই হামলার সিদ্ধান্ত নিঃসন্দেহে আন্তর্জাতিক আইনের নিয়মের বাইরে ছিল। সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ইতালির ডানপন্থি সরকার এখন পর্যন্ত এ বিষয়ে সবচেয়ে কঠোর সমালোচনা করল। বর্তমান সরকার গত বছর ক্ষমতায় আসার পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে।

ক্রোসেত্তো বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের মিত্র ও অংশীদারদের আগাম কোনো সতর্কতা না দিয়েই এই সংঘাত শুরু করেছে। ফলে ইতালিসহ বিশ্ব এখন সেই সংঘাতের পরিণতি সামাল দিতে বাধ্য হচ্ছে। এটি এমন একটি যুদ্ধ, যা শুরু হয়েছে অথচ বিশ্বে কেউ আগে থেকে জানত না। এখন আমাদেরও অন্যদের মতো এর পরিণতি মোকাবিলা করতে হচ্ছে।

এদিকে ইতালি জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে ইরানের সম্ভাব্য পাল্টা আক্রমণ থেকে সুরক্ষা দিতে উপসাগরীয় দেশগুলোকে বিমান প্রতিরক্ষা সহায়তা দেওয়া হবে। পাশাপাশি ভূমধ্যসাগরের দ্বীপ রাষ্ট্র সাইপ্রাসের নৌবাহিনীর কিছু সম্পদ মোতায়েন করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতালির প্রতিরক্ষামন্ত্রীইরান যুদ্ধ ২০২৬যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT