একদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি, উল্টোদিকে লেবাননে ইসরাইলের ব্যাপক হামলায় একদিনেই দুই শতাধিক প্রাণহানি; তার মাঝেই হরমুজ প্রণালি এখনও কার্যত বন্ধ। এমন বাস্তবতায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে আজ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শুরু হচ্ছে আলোচনা। বৈঠক আয়োজনে পাকিস্তানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু লেবাননের সঙ্গে শান্তি আলোচনার কথা বললেও তার প্রতিরক্ষামন্ত্রী যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।






