চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্র-ইরান-ইসরায়েলের তীব্র বাকযুদ্ধ জাতিসংঘে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৪ অপরাহ্ন ২৩, জুন ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ও সাবমেরিন থেকে চালানো সমন্বিত হামলায় ইরানের প্রধান তিনটি পরমাণু স্থাপনা-ফোরদো, নাতানজ ও ইসফাহান-আংশিকভাবে ধ্বংস হয়েছে। এই ঘটনার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে যুক্তরাষ্ট্র, ইরান এবং ইসরায়েলের মধ্যে।

আজ ২৩ জুন সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, জরুরি বৈঠকে যুক্তরাষ্ট্রের কার্যনির্বাহী রাষ্ট্রদূত ডরোথি কামিল শি বলেন, ইরানের পরমাণু সমৃদ্ধকরণ ক্ষমতা ভেঙে দেওয়া এবং বিশ্বের সর্ববৃহৎ সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্রের পরমাণু হুমকি দূর করাই আমাদের মূল লক্ষ্য ছিল। এই হামলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আত্মরক্ষার অধিকার অনুযায়ী চালানো হয়েছে এবং এটি বৈশ্বিক নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় ছিল।

ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি যুক্তরাষ্ট্রের হামলাকে ‘খোলাখুলি অপরাধ’ আখ্যা দিয়ে বলেন, এই হামলার পর ইরানি সশস্ত্র বাহিনী সময়, পদ্ধতি ও মাত্রা নির্ধারণ করে উপযুক্ত জবাব দেবে। আন্তর্জাতিকভাবে ঘোষিত যুদ্ধাপরাধী নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে আরেকটি অযৌক্তিক যুদ্ধে জড়িয়েছে।

ইরাভানি আরও বলেন, ইরান ৫ হাজার বছরের সভ্যতার ধারক এবং জাতিসংঘের চার্টার ও পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির অন্যতম দায়িত্বশীল পক্ষ। অথচ যুক্তরাষ্ট্র, যা একমাত্র দেশ হিসেবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করেছে, আজ আবারও অবৈধ শক্তি প্রয়োগ করেছে।

ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন জাতিসংঘে বলেন, ইতিহাস বদলে গেছে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ বিশ্বকে ভয়াবহ পরমাণু বিপর্যয় থেকে বাঁচিয়েছে। ইরান কূটনীতিকে ছলনা হিসেবে ব্যবহার করে সময়ক্ষেপণ করছিল এবং গোপনে সমৃদ্ধকরণ চালাচ্ছিল।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস হামলাকে ‘ভয়ানক মোড়’ আখ্যা দিয়ে বলেন, মধ্যপ্রাচ্য নতুন করে আরেকটি ধ্বংসযজ্ঞের চক্র সহ্য করতে পারবে না। অবিলম্বে লড়াই বন্ধ করে অর্থবহ আলোচনায় ফিরতে হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইরানইসরাইল-ইরান সংঘাতইসরায়েলযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT