চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন মার্কিন উপ সহকারী মন্ত্রী

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১:৪১ অপরাহ্ন ১৭, অক্টোবর ২০২৩
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শরনার্থী শিবির পরিদর্শন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর উপ সহকারী মন্ত্রী আফরিন আখতার।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সহকারী মন্ত্রী ৬ সদস্যের প্রতিনিধি দল নিয়ে রোহিঙ্গা শরনার্থী শিবির পরিদর্শনে আসেন।

শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সহকারী মন্ত্রী আফরিন আকতার তার দিনব্যাপী শরনার্থী ক্যাম্প পরিদর্শন এবং জাতিসংঘ পরিচালিত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন। এ ছাড়া তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি প্রতিনিধি দলের সাথে মতবিনিময় করবেন।

তিনি জানান, সকাল সাড়ে ১০ টার দিকে সহকারী মন্ত্রীর নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল উখিয়ার কুতুপালং ৪ নাম্বার ক্যাম্পের রেজিষ্ট্রেশন সেন্টারে পৌঁছে রোহিঙ্গাদের রেজিষ্ট্রেশন কার্যক্রম দেখেন।

পরে মার্কিন উপ সহকারী মন্ত্রী উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত রোহিঙ্গা ওমেন সেন্টার, লার্নিং সেন্টার রোহিঙ্গাদের কারিগরি প্রশিক্ষণ সেন্টার জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত ই ভাউচার সেন্টার পরিদর্শন করেন।

মার্কিন উপ সহকারী মন্ত্রী দুপুরে ১১ নাম্বার ক্যাম্পে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি প্রতিনিধি দলের সাথে মতবিনিময় করেন। বিকেলে কক্সবাজারে শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ে বাংলাদেশ সরকারের শরনার্থী বিষয়ক উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

Jui  Banner Campaign
ট্যাগ: কক্সবাজারপরিদর্শনমার্কিন উপ সহকারী মন্ত্রীরোহিঙ্গা শিবির
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT