চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তেজনার মধ্যে চীন-মার্কিন বাণিজ্যের রেকর্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫০ অপরাহ্ন ০৮, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে কুটনৈতিক সম্পর্কের অবনতি ঘটলেও গত বছর (২০২২ সালে) দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য রেকর্ড উচ্চতায় পৌছেছে। সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, ২০২২ সালে দু’দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল ৬৯০.৬ বিলিয়ন ডলার।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশে চীনা বেলুন ঘুরে বেড়ানোকে কেন্দ্র করে দুদেশের মধ্যে কুটনৈতিক সম্পর্কের অবনতি ঘটেছে। যুক্তরাষ্ট্রের দাবি অস্বীকার করে চীন বলছে এটি কোন সামরিক বেলুন ছিলনা। বরং এটি আবহাওয়া পর্যবেক্ষণ কাজে ব্যবহৃত একটি বেলুন ছিল।

যুক্তরাষ্ট্র এবং চীন, বিশ্বের বৃহৎ অর্থনীতির এই দুই দেশ ২০১৮ সাল থেকে বাণিজ্য যুদ্ধের মধ্যে রয়েছে।

নতুন পরিসংখ্যান দেখাচ্ছে যে, আমেরিকান ক্রেতারা খেলনা এবং মোবাইল ফোনসহ বিভিন্ন ধরনের চীনের তৈরি পণ্যের পেছনে বেশি অর্থ ব্যয় করার কারণে গতবছর চীন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানির পরিমাণ বেড়ে দাড়িয়েছে ৫৩৬.৮ বিলিয়ন ডলারে। একই সময়ে চীনে যুক্তরাষ্ট্রের রফতানির পরিমাণও আগের বছর থেকে বেড়েছে। এই সময়ে চীনে মার্কিন রফতানির পরিমান ১৫৩.৮ বিলিয়ন ডলার।

যদিও দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বৃদ্ধিকে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের ফলাফল হিসেবে দেখা হচ্ছে তবুও এই বাণিজ্য বৃদ্ধি প্রমাণ করে কয়েক বছর পরেও এই দুইটি দেশ পরষ্পরের উপর কতটা নির্ভরশীল থাকবে।

এশিয়ান ট্রেড সেন্টারের প্রতিষ্ঠাতা ডেবোরা এলমস বিবিসিকে বলছেন, আমি মনে করি দুটি শত্রুভাবাপন্ন দেশ কিভাবে জটিলতার মধ্যে একে অন্যের উপর নির্ভরশীল হতে পারে এটা তার একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত। এমনকি যদি দেশগুলো বা সংস্থাগুলো অথবা ভোক্তারা এই দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ করতে চায়, তবুও অর্থনীতির জটিল সমীকরণের ফলে তারা সেটা করতে পারবেনা। প্রয়োজনীয় পণ্য সরবরাহ বন্ধ হয়ে যাবে, ভোক্তারা যে দামে পণ্য কিনতে চায় দাম তার চেয়েও অনেক বৃদ্ধি পাবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনা বেলুনদ্বিপাক্ষিক সম্পর্কমার্কিন যুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

বগুড়ায় সংগীতের মহাযজ্ঞ, গানে-পুরস্কারে ঝলমলে রাত

এপ্রিল ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রীকে ‘উষ্ণ’ অভ্যর্থনা

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খোলার প্রস্তাবনায় রাশিয়া-চীনের ভেটো

এপ্রিল ৭, ২০২৬

সভাপতির দায়িত্ব নিয়েই তামিম জানালেন নির্বাচন করবেন

এপ্রিল ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT