চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সরাসরি ফ্লাইট নিয়ে আবারও আলোচনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫২ অপরাহ্ন ১৩, জুন ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

ঢাকা সফরকালে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিমান চলাচল সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেছেন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) অ্যাটাশে ড্যানিয়েল জ্যাকব।

বৃহস্পতিবার (১৩ জুন) ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এফএএ অ্যাটাশে ড্যানিয়েল জ্যাকব ৯-১২ জুন ঢাকায় সফর করেছেন। সফরকালে তিনি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) চেয়ারম্যান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সাক্ষাৎ করেন।

এসময় তিনি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে সরাসরি ফ্লাইটের লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রেখেছে এই বৈঠক। ড্যানিয়েল জ্যাকব যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সরাসরি ফ্লাইট অর্জনের প্রক্রিয়া ব্যাখ্যা করেন।

ব্যাখ্যায় বলা হয়, ‘ক্যাটাগরি ১’ বাংলাদেশের নিরাপত্তা রেটিং অর্জন করতে হবে। আর এটি করতে হলে, যুক্তরাষ্ট্রের এফএএ-এর ইন্টারন্যাশনাল এভিয়েশন সেফটি অ্যাসেসমেন্ট (আইএএসএ) বা আন্তর্জাতিক বিমান চলাচল নিরাপত্তা মূল্যায়নে উত্তীর্ণ হতে হবে। ক্যাটাগরি ১ রেটিং নিশ্চিত করবে যে, বাংলাদেশ আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) গুরুত্বপূর্ণ মান এবং প্রস্তাবিত অনুশীলন মেনে চলে।

সিএএবি-এর অনুরোধে এফএএ ক্যাটাগরি ১ রেটিংয়ের জন্য আইএএসএ পরিচালনা করবে। সিএএবি এখনও ইন্টারন্যাশনাল এভিয়েশন সেফটি অ্যাসেসমেন্ট (আইএএসএ) বা আন্তর্জাতিক বিমান চলাচল নিরাপত্তা মূল্যায়নের জন্য এফএএ-কে অনুরোধ করেনি।

সিএএবি যদি ক্যাটাগরি ১ রেটিং অর্জন করে, তার পরের ধাপে যুক্তরাষ্ট্রের ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ) একটি পৃথক মূল্যায়ন এবং পরিদর্শন পরিচালনা করবে। এই মূল্যায়ন নির্ধারণ করবে যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং বিমান এয়ারলাইনস যুক্তরাষ্ট্র-বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইটের জন্য প্রয়োজনীয় নিরাপত্তার শর্ত পূরণ করে কিনা।

Reneta

গত কয়েক বছর ধরে এফএএ এবং টিএসএ, সিএএবি এবং বিমান এয়ারলাইন্সকে আন্তর্জাতিক মানের নিরাপত্তা অর্জনের জন্য বিনামূল্যে প্রযুক্তিগত সহায়তা প্রদান করে আসছে। যুক্তরাষ্ট্র সরকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে বিমানবন্দর স্ক্রিনিং সরঞ্জাম সরবরাহ করছে এবং বাংলাদেশী বিমান কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করছে যাতে বাংলাদেশ সর্বোচ্চ আন্তর্জাতিক নিরাপত্তা মান পূরণ করতে পারে।

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ বিমানবাংলাদেশ-যুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্রে সরাসরি ফ্লাইট
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT