হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আহ্বান জানালেও মিত্র দেশগুলো সাড়া দিচ্ছে না। তাদের আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ব্রিটেন বিস্তৃত যুদ্ধে জড়াবে না। জার্মানিও জানিয়েছে, হরমুজ প্রণালি চালু রাখতে সামরিক শক্তি প্রয়োগে তারা অংশ নেবে না। একই অবস্থান গ্রিসেরও। সিএনএন বলছে, ট্রাম্পের আহ্বানে এখন পর্যন্ত কোন দেশ সাড়া দেয়নি। এদিকে, ইরান এবং লেবাননে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ইরানও মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা এবং ইসরাইলে পাল্টা হামলা চালাচ্ছে।







