বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চীনের আরো শক্তিশালী ও কার্যকর পদক্ষেপ আশা করছে বাংলাদেশ। ‘বাংলাদেশ-চায়না সম্পর্ক, ভবিষ্যত দৃষ্টিভঙ্গি’ শীর্ষক সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, এখনও একজন রোহিঙ্গাও ফিরে যায়নি যা দুঃখজনক। ব্যবসা-বাণিজ্যে চীনের আরো বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দিয়েছেন বক্তারা।







