চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিগারেট বন্ধে ওরস্যালাইনের মতো কিছু আবিষ্কারের পরামর্শ প্রেস সচিবের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩০ অপরাহ্ন ১২, মার্চ ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A

সিগারেটের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় এটি বন্ধে ওরস্যালাইনের মতো কিছু আবিষ্কারের পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।

আজ (১২ মার্চ) বুধবার তামাক পণ্যের কর বৃদ্ধি নিয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক কর্মশালায় তামাক নিয়ন্ত্রণের কৌশল বদলানোর তাগিদ দিয়ে তিনি বলেন, তাহলে কলেরার মতো আরেক প্রাণঘাতী ক্যান্সারসহ অনেক রোগ থেকে কোটি প্রাণ বেঁচে যাবে। তার মতে, কর বাড়িয়ে তামাক নিয়ন্ত্রণের কৌশলটাই ভুল।

প্রেস সচিব বলেন, নারীদের মধ্যে ধূমপান প্রবণতা বাড়ছে। এটি চিন্তার বিষয়। তামাক নিয়ন্ত্রণে মন্ত্রিসভাতেও আলোচনা হচ্ছে। কীভাবে তামাক নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে সরকারেরও আলোচনা হচ্ছে। এর আগে আসছে বাজেটে নিম্ন স্তরের সিগারেটের দাম প্রতি শলাকা সর্বনিম্ন ৯ টাকা করার প্রস্তাব দেয়া হয়।

অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রউফ বলেন, তামাক নিয়ন্ত্রণ এনবিআরের একার পক্ষে সম্ভব নয়। এজন্য সরকারের অন্য সংস্থাগুলোকেও এগিয়ে আসতে হবে। অতীতের যেকোনো বছরের চেয়ে চলতি অর্থবছরে তামাক পণ্যের বেশি কর আরোপ করা হয়েছে। এনবিআরের মূল কাজ রাজস্ব আহরণ হলেও জনস্বাস্থ্যের বিষয়টিও দেখা উচিত।

ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর, ডরপ এবং ইআরএফ-এর যৌথ উদ্যোগে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির উপ-নির্বাহী পরিচালক জোবায়ের হাসান।

Jui  Banner Campaign
ট্যাগ: তামাক নিয়ন্ত্রণপ্রেস সচিব
শেয়ারTweetPin

সর্বশেষ

বেআইনি সমাবেশ ছত্রভঙ্গে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি: ডিএমপি

ফেব্রুয়ারি ৬, ২০২৬
রাজধানীর কারওয়ান বাজারের হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে  ইশতেহার ঘোষণা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, ছবি: বিএনপির ফেসবুক লাইভ থেকে নেওয়া।

ইশতেহারে যেমন ঢাকার স্বপ্ন দেখছেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বিএনপির ইশতেহারে ক্রীড়া বিষয়ে যা আছে

ফেব্রুয়ারি ৬, ২০২৬

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনোদন ও সংস্কৃতি নিয়ে যা আছে বিএনপির ইশতেহারে

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT