সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি শিশুদের মানসিক স্বাস্থ্য বিকাশে সংশ্লিষ্টদের আরো তৎপর হওয়ার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। শিশুদের যেন কেউ অপরাধে যুক্ত করতে না পারে সেক্ষেত্রে কার্যকর সুরক্ষার ব্যবস্থা করার ওপরও জোর দিয়েছেন তারা। রাজধানীতে সেমিনারে বক্তারা বলেছেন, শিশুদের মোবাইল ফোন আসক্তি কমাতে বিকল্প তৈরি করে দিতে হবে।








