নয়াদিল্লিতে আসন্ন বিজিবি-বিএসএফ বৈঠকে ভারতের সাথে পারস্পরিক ভালো সম্পর্ক এবং আস্থা কিভাবে বাড়ানো যায় তা নিয়ে আলোচনা করা হবে। সীমান্তে চলমান অস্থিরতা, ন্যায্য পানিবন্টন ও সীমান্তে হত্যা বন্ধসহ বিভিন্ন বিষয় উপস্থাপন করবে বাংলাদেশ। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, আলোচনার মাধ্যমে সব করা হবে, তবে কোনো বিষয়ে ছাড় দেওয়া হবে না।







