কিশোরগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে ইউপি চেয়ারম্যান মো. আকরামকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (১৪ অক্টোবর) রাত পৌনে ৯টায় সদর উপজেলার দানাপাটুলি এলাকায় অভিযান চালিয়ে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আকরাম দানাপাটুলি ইউনিয়নের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।
সোমবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের স্কোয়াড কমান্ডার কোম্পানি কমান্ডার মো. আশরাফুল কবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় মো. সাজ্জাদ হোসেন (৪২) নামে এক ব্যক্তি বাদি হয়ে গত ৭ সেপ্টেম্বর কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা দায়ের পর থেকে উপজেলা আকরামসহ অন্যান্য আসামিগণ গ্রেপ্তার এড়াতে অজ্ঞাতস্থানে পলাতক ছিলেন। আসামিদের আইনের আওতায় নিয়ে আসতে মামলার পর থেকে র্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় আসামি আকরামকে সদর উপজেলার দানাপাটুলি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।








