চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাম্প্রদায়িক অস্থিরতায় নেপালের সাথে ভারতের সীমান্ত বন্ধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৮ অপরাহ্ন ০৬, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের সীমান্তবর্তী নেপালের বেশ কয়েকটি জায়গায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জারি করা হয়েছে নিরাপত্তা সতর্কতা। ভারত জরুরি পরিষেবা ছাড়া সব আন্তঃসীমান্ত চলাচল সীমিত করেছে। বিহারের রক্সৌলে ভারত-নেপাল সীমান্ত সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার ৬ জানুয়ারি এনডিটিভির এক প্রতিবেদন থেকে বিষয়টি জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, নেপালের পারসা জেলার বীরগঞ্জ শহরে সোশ্যাল মিডিয়ায় ধর্মীয় এক ভিডিও ভাইরাল হওয়ার পর বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ দ্রুত হিংস্র রূপ নেয়। পারসা জেলা প্রশাসন বিহারের রক্সৌল জেলার কাছে বীরগঞ্জ শহরে কারফিউ জারি করে।

নেপালে কী ঘটছে?
ধনুশা জেলার কমলা পৌরসভার বাসিন্দা হায়দার আনসারি এবং আমানত আনসারি নামে দুই মুসলিম ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করার পর নেপালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গেছে, সেই ভিডিওতে ধর্মীয় সম্প্রদায়ের প্রতি অপমানজনক মন্তব্য ছিল। ভিডিওটি দ্রুত ধনুশা এবং পারসা জেলায় সাম্প্রদায়িক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

স্থানীয়রা দ্রুত ওই দুই ব্যক্তিকে পুলিশে দেয়। স্থানীয়দের দাবি, ভাইরাল ভিডিওটি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছে। কিন্তু এর কিছুক্ষণ পরেই কমলার সাখুয়া মারান এলাকায় একটি মসজিদে ভাঙচুর চালানো হয়। ফলে সাম্প্রদায়িক উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।

বিক্ষোভের সময় হিন্দু সংগঠনগুলো অভিযোগ করে, তাদের দেবতাদের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করা হয়েছে। যার ফলে পরিস্থিতি আরও জটিল হয়। বিক্ষোভ দ্রুত হিংসার রূপ নেয়। বিক্ষোভকারীরা পুলিশের দিকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে ও স্থানীয় থানায় ভাঙচুর চালায়।

Reneta

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে প্রায় আধ ডজন কাঁদানে গ্যাসের শেল ছুঁড়েছে।

প্রশাসন বীরগঞ্জে কারফিউ জারি করেছে এবং নিরাপত্তা সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

ভারত-নেপাল সীমান্ত সিল:
বীরগঞ্জ এবং আশেপাশের এলাকার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারত-নেপাল সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সশস্ত্র সীমা বল (এসএসবি) সীমান্তটি সম্পুর্ণরূপে সিল করে দিয়েছে।

ভারতীয় নিরাপত্তা বাহিনী জরুরি পরিষেবা ছাড়া সীমান্ত বরাবর সাধারণ নাগরিকদের চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। ভারত ও নেপালকে সংযোগকারী মৈত্রী সেতুতে বিশেষ সতর্কতা জারি রয়েছে। সীমান্তে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হচ্ছে সবাইকে। নিরাপত্তা আরও জোরদার করতে সীমান্তে একটি ডগ স্কোয়াড দলও মোতায়েন করা হয়েছে।

এসএসবি এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলোর মতে, শুধু মৈত্রী সেতুতেই নয়, সাহাদেওয়া, মহাদেওয়া, পান্তোকা, সিওয়ান টোলা এবং মুশারওয়ার মতো অন্যান্য সীমান্ত এলাকাতেও টহল বাড়ানো হয়েছে। যেকোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে এই এলাকাগুলোর প্রতিটি কার্যকলাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

নেপালে থাকা ভারতীয়রা দেশে ফিরছেন:
নেপালের পরিস্থিতির অবনতির কারণে নেপালে কর্মরত অনেক ভারতীয় অভিবাসী শ্রমিক দেশে ফিরতে শুরু করেছেন। বীরগঞ্জের সমস্ত দোকানপাট ও বাজার সম্পূর্ণ বন্ধ রয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: কারফিউভারত-নেপাল সীমান্তমসজিদ ভাঙচুরসশস্ত্র সীমা বলসীমান্ত সিল
শেয়ারTweetPin

সর্বশেষ

ওই সময় একটা প্রতিবিপ্লব ঘটানোর উদ্যোগও ছিল: রাষ্ট্রপতি

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
ছবি: জাতীয় রাজস্ব বোর্ড

রেকর্ড পরিমাণ ই-রিটার্ন, আগের চেয়ে দ্বিগুণের বেশি

ফেব্রুয়ারি ২৪, ২০২৬

মেসি-মুলারদের লিগে যাচ্ছেন গ্রিজম্যান?

ফেব্রুয়ারি ২৪, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে যা বললেন মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ২৪, ২০২৬

ফটিকছড়িতে শশা চাষে নতুন দৃষ্টান্ত গড়েছেন দুই তরুণ

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT