চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের ড্র শুক্রবার রাত কয়টায়, যা কিছু জানার আছে

২০২৬ ফুটবল মহাযজ্ঞ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৫ অপরাহ্ন ০৩, ডিসেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

মাস ছয়েক পর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে পর্দা উঠতে চলেছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফিফা ফুটবল বিশ্বকাপের। প্রথমবার ৪৮ দলের টুর্নামেন্টে ৪২ দল চূড়ান্ত পর্বের টিকিট কেটেছে। ইউরোপিয়ান প্লে-অফ থেকে আসবে চার দল ও আন্তঃমহাদেশীয় প্লে-অফ থেকে বাকি দুটি দলের দেখা মিলবে। তার আগে আগামী শুক্রবার রাতে হতে চলেছে আসরের ড্র। পরেদিন সময়-সূচিও প্রকাশ করবে ফিফা। জেনে নেয়া যাক বিশ্বকাপের ড্রয়ের খুঁটিনাটি বিষয়।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারে বসবে ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠান। অনুষ্ঠান টিভিতে দেখা যাবে না। ফিফার অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ সময় শুক্রবার রাত ১১টায় শুরু হবে আয়োজন। আর ম্যাচের ভেন্যু ও সময় প্রকাশ করা হবে বাংলাদেশ সময় ৬ ডিসেম্বর সকাল ৭টায়।

এবারের বিশ্বকাপে গ্রুপপর্বের ড্রয়ের আগে চারটি পটে ভাগ করা হয়েছে ৪৮ দলকে। র‍্যাঙ্কিং অনুযায়ী সাজানো প্রতিটি পটে আছে ১২টি করে দেশ। মার্চে প্লে-অফের চূড়ান্ত লড়াই শেষ হওয়ার পর পাওয়া যাবে গ্রুপগুলোর পূর্ণাঙ্গ রূপ।

শুরু হবে পট-১ দিয়ে। প্রতিনিধিরা প্রতিটি পট থেকে একটি করে বল তোলার মাধ্যমে ‘এ’ থেকে ‘এল’ ১২টি গ্রুপ পূরণ করবেন। প্রতিটি গ্রুপে থাকবে চারটি করে দল।

পট ১: কানাডা, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র, স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি।
পট ২: ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, কোরিয়া প্রজাতন্ত্র, ইকুয়েডর, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া।
পট ৩: নরওয়ে, পানামা, মিশর, আলজেরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে, তিউনিসিয়া, আইভরি কোস্ট, উজবেকিস্তান, কাতার, সৌদি আরব, সাউথ আফ্রিকা।
পট ৪: জর্ডান, কেপ ভার্দে, ঘানা, কুরাসাও, হাইতি, নিউজিল্যান্ড, ইউরোপীয় প্লে-অফ এ, বি, সি এবং ডি, ফিফা মহাদেশীয় প্লে অফ টুর্নামেন্ট ১ এবং ২।

এখন পর্যন্ত ৪২ দল নিশ্চিত করেছে বিশ্বকাপের মূলপর্বে জায়গা। আগামী মার্চে ২২ দলের প্লে-অফ শেষে চূড়ান্ত হবে বাকি ৬ দল।

Reneta

কনফেডারেশন সংক্রান্ত নিয়ম
কোন গ্রুপে ইউরোপ ছাড়া একই কনফেডারেশনের দুটি দল রাখা হবে না। যেহেতু ইউরোপ থেকে আসছে ১৬ দল, তাই প্রতিটি গ্রুপে সর্বোচ্চ দুটি ইউরোপীয় দল থাকতে পারবে।

স্বাগতিকদের গ্রুপ আগে থেকেই নির্ধারিত
ফিফা আগেই তিন স্বাগতিক দেশের গ্রুপ নির্ধারণ করে দিয়েছে। মেক্সিকো গ্রুপ ‘এ’, কানাডা গ্রুপ ‘বি’ ও যুক্তরাষ্ট্র গ্রুপ ‘ডি’তে থাকবে।

ইরানের বয়কট
যুক্তরাষ্ট্র দেশটির প্রতিনিধিদলের সদস্যদের ভিসা না দেয়ায় ড্র অনুষ্ঠান বয়কট করেছে ইরান। তাদের সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ভিসা-সংক্রান্ত জটিলতার কারণে কর্মকর্তারা নানা বাধার মুখে পড়েছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ইরানকানাডাফিফা বিশ্বকাপবিশ্বকাপ ড্রমেক্সিকোযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বেআইনি সমাবেশ ছত্রভঙ্গে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি: ডিএমপি

ফেব্রুয়ারি ৬, ২০২৬
রাজধানীর কারওয়ান বাজারের হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে  ইশতেহার ঘোষণা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, ছবি: বিএনপির ফেসবুক লাইভ থেকে নেওয়া।

ইশতেহারে যেমন ঢাকার স্বপ্ন দেখছেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বিএনপির ইশতেহারে ক্রীড়া বিষয়ে যা আছে

ফেব্রুয়ারি ৬, ২০২৬

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনোদন ও সংস্কৃতি নিয়ে যা আছে বিএনপির ইশতেহারে

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT