নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে ছেলেদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল পৌনে ৩টায়।
গুরুত্বপূর্ণ এ ম্যাচ দেখার জন্য মুখিয়ে রয়েছে ফুটবলপ্রেমীরা। ইউটিউবের স্পোর্টজওয়ার্কজ চ্যানেলে সরাসরি দেখানো হয়ে ফাইনাল মহারণ। সাফের এ আসরের সবগুলো ম্যাচই সরাসরি প্রচার করেছে এই চ্যানেলটি।
গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে আসর শুরুর পর নেপালের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। এরপর সেমিফাইনালে ভারতকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে পা রাখে মারুফুলের দল।
ইউটিউব লিংক: https://www.youtube.com/@Sportzworkz








