চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামিউনের দৃঢ়তায় প্রোটিয়া যুবাদের হারাল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৫ অপরাহ্ন ২৬, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

জিম্বাবুয়েতে অনূর্ধ্ব-১৯ দলের ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে নিজেদের প্রথম ম্যাচে বল হাতে দারুণ করেছিল বাংলাদেশ। সাউথ আফ্রিকাকে ১২৮ রানে গুটিয়ে দেয় যুবা টিম টাইগার্স। স্বল্পরান তাড়ায় নেমে ব্যাটিং ধস দেখেছিল বাংলাদেশ। ৫৩ রানে ৫ উইকেট হারানোর পর সামিউন বাসির ব্যাটে নামেন। একপ্রান্ত আগলে রাখলেও ১০৯ রানে নবম উইকেট হারায় বাংলাদেশ। তবে সামিউনের দৃঢ়তায় ১ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ।

হারেরেতে টসে জিতে আগে ব্যাটে নামে সাউথ আফ্রিকা। ৩৪.৪ ওভারে ১২৮ রানে গুটিয়ে যায় তারা। জবাবে নেমে ২৮.৪ ওভারে ১ উইকেটে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ।

রানতাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ৩৫ রানেই চার ব্যাটারকে হারায়। ফিরে যান জাওয়াদ আবরার (২০), আজিজুল হাকিম তামিম (৫), রিফাত বেগ (৫) ও রিজান হোসেন (২)। ৫৩ রানে পঞ্চম উইকেট হারায় লাল-সবুজের দল। ফরিদ হাসান ফিরে যান ৮ রান করে।

ব্যাটে নামেন সামিউন। ৫৯ রানে আব্দুল্লাহ ফিরে যান ১৪ রান করে। এরপর আল ফাহাদকে নিয়ে ৩১ রান যোগ করেন সামিউন। ৯০ রানে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ। ফাহাদ ফিরে যান ১১ রান করে। ৯৭ রানে দেবাশীষ দেবা ফিরে গেলে ফের বিপদে পড়ে টাইগার যুবারা।

ইকবাল হোসেন ইমনকে নিয়ে ১২ রান যোগ করেন সামিউন। ১০৯ রানে ইকবালও ফিরে যান। সেখান থেকেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন সামিউন। শেষ ব্যাটার স্বাধীন ইসলামকে একটি বলও খেলার সুযোগ না দিয়ে দলের জয় নিশ্চিত করেন সামিউন। ৭ চার ও এক ছক্কায় ৩৯ বলে ৪৫ রান করেন।

প্রোটিয়া বোলারদের হয়ে বাসন ৪ উইকেট নেন। বায়ান্ডা মাজোলা নেন ৩ উইকেট।

Reneta

এর আগে প্রোটিয়া যু্বারা দাঁড়াতেই পারেনি আল ফাহাদ ও সামিউনদের সামনে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১২৮ রানে থামে তারা। সর্বোচ্চ ২৮ রান করেন আরমান মানাক। পল জেম ২৬ এবং ড্যানিয়েল বসম্যান ২৪ রান করেন।

আল ফাহাদ ৪ উইকেট নেন। সামিউন ও স্বাধীন ইসলাম নেন দুটি করে উইকেট।

সোমবার একই মাঠে নিজেদের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হবে যুবা টিম টাইগার্স।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনূর্ধ্ব-১৯ দলআল ফাহাদবাংলাদেশলিড স্পোর্টসসাউথ আফ্রিকাসামিউন
শেয়ারTweetPin

সর্বশেষ

থানায় ঢুকে পুলিশকে মারধরের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

মার্চ ২৬, ২০২৬
ছবি: এআই।

বিয়ের আগে যেসব প্রশ্ন জানা জরুরি, সহজ হবে সঠিক সিদ্ধান্ত

মার্চ ২৬, ২০২৬

সিনেমা না দেখেও আমিরের মুখে ‘ধুরন্ধর ২’-এর প্রশংসা!

মার্চ ২৬, ২০২৬

চ্যানেল আইয়ের সংগ্রহে রবীন্দ্রনাথের দুর্লভ দুই ইংরেজি গ্রন্থ

মার্চ ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শ্রীমঙ্গলে ২ দিনব্যাপী স্বাধীনতা উৎসব

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT