চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপরাজিত থেকে সেমিফাইনালে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০০ অপরাহ্ন ১৭, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে গ্রুপপর্বে আফগানিস্তান ও নেপালকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমির টিকিট নিশ্চিত করেছিল বাংলাদেশ। তৃতীয় ও শেষ ম্যাচে জিতে গ্রুপে অপরাজেয় থাকল আজিজুল হাকিম তামিমের দল। শ্রীলঙ্কাকে ৩৯ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে খেলবে যুবা টিম টাইগার্স।

শুক্রবার ১৯ ডিসেম্বর সেমিতে ‘এ’ গ্রুপের রানার্সআপ পাকিস্তানের মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশ। দুবাইয়ের দ্য সেভেনস স্টেডিয়ামে ম্যাচ গড়াবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বুধবার আইসিসি একাডেমিতে টসে হেরে আগে ব্যাটে নামে বাংলাদেশ। ৪৬.৩ ওভারে ২২৫ রানে থামে লাল-সবুজের ইনিংস। জবাবে নেমে ৪৯.১ ওভারে ১৮৬ রানে আটকে যায় লঙ্কান ইনিংস।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন জাওয়াদ আবরার। ৪টি করে চার-ছক্কায় ৩৬ বলে ৪৯ রান করেন। ৪৮ বলে ৩৬ রান করেন রিফাত বেগ। ৬০ বলে ৩২ রান করেন কালাম সিদ্দিকী। ফরিদ হাসান ৪০ বলে ২৯ এবং আজিজুল হাকিম তামিম ৪৮ বলে ২৯ রান করেন। শেষদিকে ৬ বলে ১২ রান করেন ইকবাল হোসেন ইমন।

লঙ্কানদের মধ্যে কাভিজা গ্যামেজ ৪ উইকেট নেন। রাসিথ নিমসারা ও ভিরান চামুদিথা নেন ২টি করে উইকেট।

লঙ্কানদের রানতাড়ায় পাঠিয়ে ৮০ রানে ৫ উইকেট তুলে নেয় বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে চামিকা হিনাতিগালা ও ভিমাথ দিনসারা যোগ করেন ৩৬ রান। ১১৬ রানে ভিমাথ ফিরলে জুটি ভাঙে। ১০ রান যোগ করতে আরও ২ উইকেট হারায় দলটি।

Reneta

১২৬ রানে ৮ উইকেট হারানোর পর কিছুটা প্রতিরোধ গড়েন আধাম হিলমি ও রাসিথ নিমসারা। নবম উইকেটে ৫৬ রান যোগ করেন দুজনে। ১৮২ রানে নবম উইকেট হারায় শ্রীলঙ্কা। হিলমি ফেরেন ৩৯ রানে। পরে লঙ্কান ইনিংস থামে ১৮৬ রানে।

লঙ্কানদের সর্বোচ্চ ৪১ রান করেন চামিকা হিনাতিগালা। ৩৯ রান করেন অধিনায়ক হিলমি। বাকিদের কেউ ১৭ রানের বেশি করতে পারেননি।

বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নেন শাহরিয়ার আহমেদ ও ইকবাল হোসেন ইমন। সামিউন বশির নেন ২ উইকেট। সাদ ইসলাম ও আজিজুল হাকিম নেন একটি করে উইকেট।

Jui  Banner Campaign
ট্যাগ: অনূর্ধ্ব-১৯অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপআজিজুলজাওয়াদবাংলাদেশলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার

ফেব্রুয়ারি ১০, ২০২৬

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

এমপিদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT