চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক আইন মানতে বাধ্য নন ট্রাম্প, জাতিসংঘের উদ্বেগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৯ পূর্বাহ্ন ০৯, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আক্রমণাত্মক মার্কিন পররাষ্ট্রনীতির মধ্যে আন্তর্জাতিক আইনকে কার্যত অগ্রাহ্য করার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, বিশ্বজুড়ে নেওয়া তার কঠোর নীতির লাগাম টানার জন্য আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই, তার নিজের ‘নৈতিকতাই’ যথেষ্ট।

আজ ৯ জানুয়ারি শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমার আন্তর্জাতিক আইনের দরকার নেই। আমি মানুষকে আঘাত করতে চাই না।

এই অবস্থায় বিশ্ব আবার ‘সাম্রাজ্যবাদের যুগে’ ফিরে যেতে পারে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের এক বিশেষ প্রতিবেদক। আন্তর্জাতিক আইন মানতে তিনি বাধ্য কি না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, বিষয়টি নির্ভর করে আন্তর্জাতিক আইন বলতে আপনি কী বোঝেন তার ওপর।

বৃহস্পতিবার নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমার আন্তর্জাতিক আইনের দরকার নেই। আমি মানুষকে আঘাত করতে চাই না। আন্তর্জাতিক আইন মানতে তিনি বাধ্য কি না; এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, বিষয়টি নির্ভর করে ‘আন্তর্জাতিক আইন বলতে আপনি কী বোঝেন’ তার ওপর।

সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রশাসনের একের পর এক সামরিক ও কূটনৈতিক পদক্ষেপ আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। গত শনিবার ভোরে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা চালায়। পরে মার্কিন সেনারা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কারাকাস থেকে আটক করে নিয়ে যায়।

সমালোচকদের মতে, এটি জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন, যেখানে কোনো রাষ্ট্রের ভূখণ্ডগত অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বলপ্রয়োগ নিষিদ্ধ।

Jui  Banner Campaign
ট্যাগ: আন্তর্জাতিক আইনজাতিসংঘ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘুষের লাখ টাকাসহ দুদকের জালে উপজেলা প্রকল্প কর্মকর্তা

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

‘চলো, একসঙ্গে জীবনের সেরা সময়টা কাটাই’

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

কোন রীতিতে বিয়ে করলেন রাশমিকা-বিজয়?

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

যমুনায় উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বরাদ্দ হলো মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বাসভবনও

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

স্প্যানিশ ক্লাবের মালিকানা কিনলেন রোনালদো

ফেব্রুয়ারি ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT