চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার দখলকৃত ৭টি গ্রাম মুক্ত করেছে ইউক্রেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৬ পূর্বাহ্ন ১৩, জুন ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ইউক্রেন রাশিয়ান বাহিনীর দখল থেকে পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের সাতটি গ্রাম মুক্ত করেছে। ইউক্রেন বলেছে, তারা পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের কাছে আক্রমণ করবে তাদের সেই অংশ ফিরে পাওয়ার জন্য।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সোমবার (১২ জুন) ইউক্রেন কিয়েভ থেকে প্রকাশিত এক টেলিগ্রাম বার্তায় ইউক্রেনের ডেপুটি প্রতিরক্ষা মন্ত্রী গান্না মালিয়ার জানিয়েছেন, রাশিয়া থেকে ইউক্রেনের সাতটি বসতি মুক্ত করা হয়েছে। তিনি জানিয়েছে, বসতি গুলোর মধ্যে রয়েছে দক্ষিণ জাপোরিঝিয়া অঞ্চলের লোবকোভো, লেভাদনে এবং নভোদারিভকা গ্রাম।

ডেপুটি প্রতিরক্ষা মন্ত্রী মালিয়ার বলেন, ইউক্রেনীয় বাহিনী রোববার ডোনেটস্ক অঞ্চলের দক্ষিণে স্টোরোজেভ গ্রামের দখল পুনরুদ্ধার করেছে। এই নিয়ন্ত্রিত অঞ্চলটির আয়তন ৯০ বর্গকিলোমিটার। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের বাহিনী বাখমুত শহরের ফ্ল্যাশপয়েন্টের দিকে ২৫০ থেকে ৭০০ মিটার এগিয়েছে।

এর আগে সোমবার রাশিয়া বলেছিল, তারা ভেলিকা নোভোসিল্কার কাছে দোনেৎস্ক অঞ্চলে একই এলাকায় ইউক্রেনের হামলার জবাব দিয়েছে। রাশিয়া আরও বলেছে, প্রতিবেশী দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়ায় লেভাডনে গ্রামের কাছাকাছি ইউক্রেনীয় হামলার বিরুদ্ধে রুশ বাহিনী পাল্টা হামলা করেছে।

মার্কিন ভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার সোমবার একটি বিশ্লেষণাত্মক নোটে বলেছে, “ইউক্রেনীয় বাহিনী পশ্চিম ডোনেটস্ক ওব্লাস্ট এবং পশ্চিম জাপোরিঝিয়া ওব্লাস্টে দৃশ্যমানভাবে অগ্রগতি করেছে,বিষয়টি রাশিয়ান সূত্র নিশ্চিত করেছে।”

Reneta

 

Jui  Banner Campaign
ট্যাগ: ইউক্রেন-রাশিয়া যুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT