মধ্যপ্রাচ্যে নিজেদের ”স্বার্থ রক্ষায় পদক্ষেপ নিতে” প্রস্তুত বলে জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি।
সোমবার (২ মার্চ) বিবিসি বাংলা জানায়, এই তিনটি রাষ্ট্র এক যৌথ বিবৃতিতে প্রতিবেশী দেশগুলোর ওপর ইরানের “বাছবিচারহীনভাবে এবং অসামঞ্জস্যপূর্ণ ক্ষেপনাস্ত্র হামলার” তীব্র নিন্দা জানিয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ তেহরানের প্রতি হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
তারা মধ্যপ্রাচ্যে নিজেদের ও তাদের মিত্রদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত বলে জানিয়ে বিবৃতিতে বলেছে, “আমরা এই অঞ্চলে আমাদের মিত্রদের স্বার্থ রক্ষা করার জন্য পদক্ষেপ নেব।”
প্রয়োজনে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের সক্ষমতা তাদের উৎসমুখেই ধ্বংস করতে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণে আমরা প্রস্তুত।”







