চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় ‘ফিলিস্তিনি পেলে’ নিহত, সালাহর ক্ষোভের জবাব নেই উয়েফায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩০ অপরাহ্ন ১০, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
সালাহ এবং সুলেমান

সালাহ এবং সুলেমান

গাজার দক্ষিণাঞ্চলে মানবিক সাহায্য নিতে গিয়ে ফিলিস্তিনি ফুটবলার সুলেমান আল-ওবাইদ ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন কদিন আগে। ফিলিস্তিনের পেলে-খ্যাত তিনি। তাকে শ্রদ্ধা নিবেদন করেছে উয়েফা। ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থাটির শ্রদ্ধা নিবেদনের সমালোচনা করেছেন মিশরীয় তারকা মোহাম্মেদ সালাহ।

বুধাবার গাজায় ৪১ বর্ষী সুলেমানের মৃত্যুর পর ফিলিস্তিন ফুটবল জানায় দেশটির ক্রীড়াঙ্গনে ইসরায়েলি হামলায় প্রাণ হারানোর সংখ্যা এখন ৩২১ জন। পশ্চিমা বিশ্বে ইসরায়েলি হামলা ফিলিস্তিনের ক্রীড়াঙ্গনের কারো মৃত্যুতে সাধারণত কোন প্রতিবাদ দেখা যায় না, দেখানো হয় শুধু শ্রদ্ধা ও সমবেদনা।

এজন্যই চটেছেন মিশরীয়া তারকা। উয়েফা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে, ‘সুলেমান আল-ওবাইদ, ফিলিস্তিনি পেলেকে বিদায়। একজন প্রতিভাবান যিনি অগণিত শিশুকে আশা দিয়েছিলেন সবচেয়ে অন্ধকার সময়ে।’

উয়েফার বার্তার জবাবে সালাহ লিখেছেন, ‘আপনি (উয়েফা) কি আমদের বলতে পারেন তিনি কীভাবে, কোথায় এবং কেন মারা গেছেন?’ সালাহার এমন জবাবের কারণ, উয়েফা এখানে ইসরায়েলি হামলার প্রতিবাদ জানায়নি।

লিভারপুলের মিশরীয় তারকা গাজার মানুষের প্রতি সবসময় সহানুভূতি প্রকাশ করে আসছেন। দুবছর আগে তিনি এই অঞ্চলে ত্রাণ কার্যক্রমের তহবিল সংগ্রহের জন্য মিশরীয় রেডক্রসকে অনুদান দিয়েছিলেন।

সুলেমান ফিলিস্তিন ক্লাব খাদামাত আল-শাতিতে ক্যারিয়ার শুরু করেন। পরে পশ্চিম তীরের আল-আমারি ইয়ুথ সেন্টার ক্লাবে এবং পরে গাজা স্পোর্টস ক্লাবের হয়ে খেলেছেন। ফিলিস্তিনি তারকা ১০০টির বেশি গোল করেছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: উয়েফাগাজাফিলিস্তিনি পেলেমিশরলিড স্পোর্টসলিভারপুলসালাহসুলেমান আল-ওবাইদ
শেয়ারTweetPin

সর্বশেষ

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে বিএনপির শেষ নির্বাচনী সমাবেশ ৮ ফেব্রুয়ারি: রুহুল কবির রিজভী

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

”ব্যালট পেপার বাক্সে ফেলার বিষয়ে প্রচারণা নেই”

ফেব্রুয়ারি ৫, ২০২৬

গার্দিওলা চলে গেলে কোম্পানিকেই চায় সিটি

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচন ঘিরে এখন পর্যন্ত কোনো ঝুঁকি দেখছে না সেনাবাহিনী: ডিএমও

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT